নদী_খালেদ মাহমুদ খান

হাসি হাসি চেহারায়
লুকিয়ে রেখেছি একটা নদী
এর ভেতরেই প্রবাহিত ভালোবাসা
একবার তুই বু্ঝতি যদি…
পেয়ে হারানোর দলে না গিয়ে
বরং ভাবনায় তুই থাক
চোখ যতদূর যেতে ব্যর্থ মন
ততদূর না হয় চলে যাক
নিরুদ্দেশ হলেই আশা দেখি
ভালোবাসা হয় দৃশ্যমান
অপেক্ষায় পুরোটা আঁকা এখন
মনের নীরব উঠান

Check Also

নবীর শানে -মোঃ আবু তাহের মিয়া

নবীর শানে -মোঃ আবু তাহের মিয়া ∼∼∼∼∼∼∼∼∼ রাসূলের অপমানে কাঁদে যে মনের আকাশ, ঈমানের আলো …

One comment

  1. অসাধারণ মননশীলতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *