অচেনা প্রিয়জন -পারভেজ মোশাররফ

অচেনা প্রিয়জন

-পারভেজ মোশাররফ

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

তুমি অন্তহীন এক গহীন বনে

সুখের তীব্র আশা

এখনও হয়তো দেখোনি আমায়

পাওনি তাই ভালোবাসা।

তুমি সুখের পরশ

সুখময় জন,প্রিয় থেকে প্রিয় আমার!

তুমি, আমার কাব্যে

সবচেয়ে প্রিয়, সৌন্দর্যের বিবরন

তোমাকে নিয়েই স্বপ্ন আমার

নানান কিছুর আয়োজন।

তোমার আলতো ছোঁয়া, স্পর্শতা

আর, কন্ঠস্বরের আলাপ

রাখবে আমায় সুখময় করে

যেমন,রাখে মানুষ যত্নে গোলাপ।

তোমাকে নিয়ে নানান ভাবনায়

মাঝে মাঝে মেতে উঠি!

তুমি না দেখা এক,সৌন্দর্যময়

এক আকর্ষিত নারী

চিন্তাশক্তির মাঝে জাগানো

সুখের অন্তের বাড়ি।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি :-

নাম:পারভেজ মোশাররফ জেলা:-শরীয়তপুর :-উপজেলা:শরীয়তপুর :-থানা :পালং :-গ্রাম:বেড়াচিকন্দী। -আমি সদ্য ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি (ব্যাচ:-২০২০) -আমি এই প্রথম কবিতা গ্রুপ এ দিলাম,,,

 

 

Check Also

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস ∼∼∼∼∼∼∼∼∼∼∼ আমার যত ত্রুটি বিচ্যুতি সংশোধন করো, এসো নবীন নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *