আকাশ নীলা -বিমান বিশ্বাস

আকাশ নীলা

-বিমান বিশ্বাস

∞∞∞∞∞∞∞∞∞∞∞

প্রেমে পড়ার আগে

কতটা জানা ছিল নিজেকে?

দিন থেকে মাস,মাস থেকে কতই না অপেক্ষার প্রহর অক্ষরমৃত্তিকায় ডুবিয়ে রেখে

পুরোনো সুখে রাত্রির খেয়ায় অবশেষে তুমি আসো।

মন ধুতে ধুতে…

হলুদ ব্যথায় আমি হয়ে উঠি জাতিস্মর।

আমার চোখ কৃষ্ণচূড়া ছোঁয় আগুন অপেক্ষায়

আলোর অন্ধকারে শব্দের আর্তনাদ মেখে

শূন্যে ক্ষয়ে যায় কালির উত্তাপ…

কতটা জানলে নিশ্চুপে বিষাদ ছুঁয়ে

তোমার চোখে জায়গা করে নেবে

আমার আত্মপ্রকাশ?

∞∞∞∞∞∞∞∞∞∞∞

পরিচিতি- 

বিমান বিশ্বাস। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার সোদপুরে থাকি। লেখালিখি মজ্জাগত নয়। পাঠকের ভালো লাগায়,অনুপ্রেরণায় একটু লিখতে চেষ্টা করি।

 

 

 

Check Also

নবীর শানে -মোঃ আবু তাহের মিয়া

নবীর শানে -মোঃ আবু তাহের মিয়া ∼∼∼∼∼∼∼∼∼ রাসূলের অপমানে কাঁদে যে মনের আকাশ, ঈমানের আলো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *