গল্প হলেও মিথ্যে নয় -বিমান বিশ্বাস

গল্প হলেও মিথ্যে নয়

-বিমান বিশ্বাস

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

ভালোবাসার বিজ্ঞাপন দাও!

রাজপথে,ব্রিগেড সমাবেশে,পঞ্চায়েতে

হোডিং,লিফলেটে।

কখনও বিশ্বাস হারিওনা

সকলেই মানুষ

ভুল করে কেউ বলেছিল অন্ন,বস্ত্র,বাসস্থান চাই

সব পেলো,শুধু ভালোবাসা ছাড়া।

মুখোমুখি আজ দু’পক্ষ

খিদে নেই,শুধু ঘুমের অভাব।

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

কবি পরিচিতি- 

বিমান বিশ্বাস। কোলকাতার উপকন্ঠে ব্যারাকপুর মহকুমার অন্তর্গত সোদপুরে বাস। পাঠকের ভালোবাসা লিখতে ভাবায়।

 

 

Check Also

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস ∼∼∼∼∼∼∼∼∼∼∼ আমার যত ত্রুটি বিচ্যুতি সংশোধন করো, এসো নবীন নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *