বোবা মেয়ের কান্না -সুবীর কুমার পাল

বোবা মেয়ের কান্না

-সুবীর কুমার পাল

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

জানতে যখন পারি আমি,

বয়স তখন সাত,

কোনদিনই পারবো না বলতে কথা

বুঝতে পারি না কি যে করি?

সবাই যখন বলতে থাকে

মায়ের মতো দেখতে আমি,

তাইতো মা চলে গেলো

আমাকে দিয়ে ফাঁকি ।

মায়ের শব দেহটা-

ঘরের মেঝেয় রাখা ছিল

বুঝিনি আমি ,ফিরবে না মা

থাকতে হবে আমায় একা ।

মনে পড়ে গলা জড়িয়ে,

মা মা বলে মায়ের কাছে গেলাম

বুকের স্তন খাবো বলে,

কত কেঁদে ছিলাম ।

পাড়া প্রতিবেশীরা চার দোলাতে

মা কে নিয়ে গেলো,

মা যে কেবল এলো না ফিরে

সবাই ফিরে এলো ।

মা যে গেল তারার দেশে

সব ছেড়ে খালি হাতে ,

সবাই ভুলে গেলো মা কে

ভুলতে আমি পারি না যে

খুঁজে পাই না কোন দিশে ।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি- 

সুবীর কুমার পাল, প্রধান শিক্ষক । গ্রাম +পোস্ট-রোল, থানা-ইন্দাস, জেলা-বাঁকুড়া, পিন-722205 মোবাইল-9476213045

 

 

Check Also

নবীর শানে -মোঃ আবু তাহের মিয়া

নবীর শানে -মোঃ আবু তাহের মিয়া ∼∼∼∼∼∼∼∼∼ রাসূলের অপমানে কাঁদে যে মনের আকাশ, ঈমানের আলো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *