অর্থই অনর্থ -বিকাশ চন্দ্র মণ্ডল

অর্থই অনর্থ

-বিকাশ চন্দ্র মণ্ডল

∞∞∞∞∞∞∞∞∞∞∞

অর্থই নয় জীবনের সার

আছে এ.সি, ফ্রীজ, টিভি

দুটো বাড়ি চার চাকার গাড়ি

কোলকাতায় ফ্ল্যাট বাহারি।

কেনা আছে কয়েক কাঠা জমি

মানুষের পাশে প্রয়োজনে দাঁড়াতেই

তোমাদের যত কষ্ট হয় ভারী।

ভাববে অর্থই নয় জীবনের সার

তব পিতামাতা আজ পথে পথে

করছেন যেন হাপিত্যেশ হাহাকার।

অর্থের লোভে মনুষ্যত্বহীন হয়ে

ভাবছো একমাত্র সন্তান তোমাদের

ভবিষ্যতে রাখবে বড়ই সুখে ?

অর্থই অনর্থ আনবে ডেকে।

অর্থই নয় জীবনের সার

অন্তীমে যেন সকলি মূল্যহীন বেকার ।

∞∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

নব প্রজন্মের কবি সাহিত্যিক শ্রী বিকাশ চন্দ্র মণ্ডল ( পিতা শ্রী যুত্ বাদল মণ্ডল ও মাতা শ্রীমতী শীতলা দেবী ) মহাশয়ের জন্ম পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত গদীবেড়ো নৈসর্গিক গ্রামে। গ্রামের পটভূমিতে রচিত হয়েছে প্রকৃতি প্রেমী বিভূতি ভূষন বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অতি প্রাকৃত গল্প ‘ রঙ্কিনী দেবীর খড়গ ‘। কবি পেশায় শিক্ষক ও নেশায় বাগান প্রেমী । তিনি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত পরমানন্দপুর রমানাথ বিদ্যাপীঠ এর সহকারী শিক্ষক পদে নিযুক্ত আছেন। শ্রী শ্রী রামচন্দ্র আর্দশ বিদ্যালয়, গদীবেড়ো থেকে পড়াশোনার সাথে সাথে বিদ্যালয় পত্রিকা ‘ ধ্রুব তারা ‘য় প্রথম ছাপার অক্ষরে লেখা প্রকাশিত হয়। প্রথম কাব্য গ্রন্থ অনুভব ,অনুরণন ও অপরাহ্নের প্রেয়সী ( পঞ্চবান কাব্য শৈলীতে ) , অনুরাগ ( হাইকু কাব্য শৈলীতে ) , অনুভূতি ( বত্রিশা অণু গদ্য কবিতা শৈলীতে ) , অনুভা ( অনুভাষ শৈলীতে ) কাব্য সংকলন গুলো প্রকাশিত হয়েছে । দেশ ও আন্তর্জাতিক স্তরে একাধিক বাংলা সাহিত্য পরিবারের সঙ্গে যুক্ত থেকে এযাবৎ বিভিন্ন শারদীয়া, ত্রৈমাসিক, মাসিক, ও ই-পত্র পত্রিকায়, প্রতিলিপি অ্যাপ ও পর্যটন গ্রুপ গুলোতে কবিতা, পরমাণু গল্প, অনু গল্প ও প্রবন্ধ, রম্যরচনা, সংলাপ প্রকাশিত হয়ে আসছে। গুগল সার্চ করে ইমেজে ক্লীক করে লেখা পড়ে দেখতে পারেন। একাধিক যৌথ সংকলনের পাশে পাশে থেকে কবিতার পাতা ডট কমে নিয়মিত কলম ধরে চলেছেন। আন্তর্জাতিক পঞ্চবান কাব্য চর্চা পর্ষদ থেকে পঞ্চবান কাব্যরত্ন সম্মাননা (২০২৩) প্রাপ্ত হয়েছেন।

 

 

 

Check Also

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস ∼∼∼∼∼∼∼∼∼∼∼ আমার যত ত্রুটি বিচ্যুতি সংশোধন করো, এসো নবীন নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *