একলা চিঠি_দিপু রায়

লিখেছেন : দিপু রায়

 

ডাকবাক্স একলা ভীষণ,কদর করেনা কেউ আজ?
বিবর্ণ রঙ পড়ে আছে একটা কোণে!
আজকাল আর কে চলে মান্ধাতায়?
বাড়ির খবর হৌক আর হাড়ির খবর
পৌঁছে যাবে এক নিমেষে স্মার্ট ফোনে..।
রাণার এখন ছুটে চলেনা,
তেল পুড়ছে দ্বিচক্রযাণে।
পিওনও নেহাৎ ছোটে বার্তা দিতে।
একলা চিঠি ,হঠাৎ পেলে অবাক তাকায়..!

Check Also

নবীর শানে -মোঃ আবু তাহের মিয়া

নবীর শানে -মোঃ আবু তাহের মিয়া ∼∼∼∼∼∼∼∼∼ রাসূলের অপমানে কাঁদে যে মনের আকাশ, ঈমানের আলো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *