খাবার নাহি জোটে -আব্দুস সাত্তার সুমন

খাবার নাহি জোটে

-আব্দুস সাত্তার সুমন

∼∼∼∼∼∼∼∼∼∼

চাকরি করি ছোট্ট একটা

ঘুরি সকল ঘাটে

বেতন আমি সামান্য পাই

কষ্টে দিন যে কাটে।

ডালভাতে পারি না খেতে

ধরা ছোঁয়ার বাহির

কর্তা আমি করব কি রে

বলবো কাকে জাহির।

দ্রব্যমূল্য লাগাম ছাড়া

সুস্থ ক্রেতা রোগী

মধ্যবিত্ত আমরা আছি

গরিব ভুক্ত ভোগী

গেলাম কিনতে টাকা নিয়ে

যেটাই হাতে ধরি

পণ্যের বাজার আকাশ ছোঁয়া

না খেয়ে আজ মরি।

অসাধুতে গেছে ভরে

বলবো আমি কিরে!

শূন্য হাতে হতাশ রাতে

এলাম বাড়ি ফিরে।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতিঃ

আব্দুস সাত্তার সুমন। পিতার নাম আব্দুল মালেক মাতুব্বর (মৃত) , মাতার নাম নাজমা বেগম। ‘বিবাহিত’ বর্তমানে এক ছেলে এক মেয়ে আছে, ঢাকা মিরপুরে আমার জন্ম, ১২-১২-১৯৮৮ ইং সালে আমি জন্মগ্রহণ করি। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে হাদিসে মাস্টার্স শেষ করি। কবিতা, গল্প সাহিত্যিক নিয়ে লেখালেখি করি। বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্ট বসবাস করি।

Check Also

চৈত্রের চিতাভস্ম -মীনা কুণ্ডু

চৈত্রের চিতাভস্ম -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼ বসন্তের দিনগুলি বিদায় নেয় ধীরে ধীরে চৈত্রের চিতাভস্ম আকাশ বাতাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *