ধ্রুবতারা -বিমান বিশ্বাস

ধ্রুবতারা

-বিমান বিশ্বাস

∞∞∞∞∞∞

তুমি ধ্রুবতারা হয়ে এসেছিলে

ফিরে গ্যাছো অনুভূতি রেখে কিছুক্ষণ ভালোবেসে।

তারপর কেটে গেছে কত না হেমন্ত

শীতের রাতে আজও শুনি যখন পায়ের ধ্বনি

ভাবি এসেছো,জানলা খুলি দেখা দাও তুমি

চেয়ে দেখি সবাই ঘুমিয়ে আছে জেগে তুমি আমি

আনমনে কথা হয় ব্যথা ভুলি প্রেম মাখি চোখে

হাওয়ার ঝাপটায় আঁতকে উঠে দেখি

তুমি স্বপ্নেই ছিলে জীবিত বাস্তবে মৃত্যুগামী প্রেমী।

∞∞∞∞∞∞

পরিচিতি-

বিমান বিশ্বাস। কোলকাতায় বাস। লেখালিখি মজ্জাগত নয়। পাঠকের ভালোবাসাই লিখতে ভাবায়।

Check Also

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস ∼∼∼∼∼∼∼∼∼∼∼ আমার যত ত্রুটি বিচ্যুতি সংশোধন করো, এসো নবীন নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *