ভাষা শহীদ -মোঃ রজব আলী

ভাষা শহীদ

-মোঃ রজব আলী

∞∞∞∞∞∞∞∞∞

ভাষা শহীদ বীর বাঙালি

বাংলাদেশে যত,

শ্রদ্ধার সহিত সালাম জানাই

তাদের প্রতি শত।

কবরবাসী শহীদ ভাইদের

মাঘফেরাত চাই সবের,

জান্নাতেতে রাখতে তাদের

করুণা চাই রবের।

রক্তের দানে মাতৃ়ভাষা

রক্ষা তারা করেন,

লাল সবুজের পতাকাটি

শক্ত হাতে ধরেন।

রাধারমন লালন ফকির

বাংলা ভাষার গায়ক,

আব্দুল করিম হাছন রাজা

বাংলা গানের নায়ক।

বাংলার কবি নজরুল রবি

কবিতা আর গানে,

বিশ্বের মাঝে বাংলা ভাষা

আন্তর্জাতিক মানে।

∞∞∞∞∞∞∞∞∞

Check Also

গৃহশত্রু -অশোক কুমার পাইক

গৃহশত্রু -অশোক কুমার পাইক ∞∞∞∞∞∞∞∞ বীরেরা আনল স্বাধীনতা আমরা করছি ভোগ, স্বাধীনতার আন্দোলনে মোদের ছিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *