বিবাহ বার্ষিকীতে -বিকাশ চন্দ্র মণ্ডল

বিবাহ বার্ষিকীতে

-বিকাশ চন্দ্র মণ্ডল

≈≈≈≈≈≈≈≈≈≈≈

এমনি এক পাতা ঝরানো

বসন্তে তুমি মোর গলে।

সুগন্ধি রজনী মালা পরিয়ে

দোঁহার করে ছিলে।

দুজনে সুজনে ব্যস্ত জীবনে

সতেরটি বসন্ত পেরিয়ে এলে।

আমি তুমি তুমি আমি করে

প্রিয় পুত্রকন্যা উপহারে পেলে।

সতেরতম বিবাহ বার্ষিকীতে

এক আকাশ ভালোবাসা

নিও ওগো মোর মিতে।

এমনি এক পাতা ঝরানো

বসন্তে তুমি মোর গলে।

সুগন্ধি রজনী মালা পরিয়ে

দোঁহার করে ছিলে।

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

নব প্রজন্মের কবি শ্রী বিকাশ চন্দ্র মণ্ডল ( পিতা শ্রী যুত্ বাদল মণ্ডল ও মাতা শ্রীমতী শীতলা দেবী ) মহাশয়ের জন্ম পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত গদীবেড়ো নৈসর্গিক গ্রামে।

গ্রামের পটভূমিতে রচিত হয়েছে প্রকৃতি প্রেমী বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অতি প্রাকৃত গল্প ‘ রঙ্কিনী দেবীর খড়গ ‘।

কবি পেশায় শিক্ষক ও নেশায় বাগান প্রেমী । ছদ্ম নাম ” সরাক কবি ” । তিনি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত পরমানন্দপুর রমানাথ বিদ্যাপীঠ এর সহকারী শিক্ষক পদে নিযুক্ত রয়েছেন।

শ্রী শ্রী রামচন্দ্র আর্দশ বিদ্যালয়, গদীবেড়ো থেকে পড়াশোনার সাথে সাথে বিদ্যালয় পত্রিকা ‘ ধ্রুব তারা ‘ য় প্রথম ছাপার অক্ষরে লেখা প্রকাশিত হয়।

প্রথম একক কাব্য গ্রন্থ ‘ অনুভব ‘ । অনুরণন ও অপরাহ্নের প্রেয়সী ( পঞ্চবান শৈলীতে ) , অনুরাগ ( হাইকু শৈলীতে ) , অনুভূতি ( বত্রিশা অণু গদ্য কবিতা শৈলীতে ) , অনুভা ( অনুভাষ শৈলীতে ) কাব্য সংকলন প্রকাশিত হয়েছে । অমর একুশে বইমেলা ২০২৪ এ যৌথ কাব্য গ্রন্থ প্রকাশ ” কালের শ্রেষ্ঠ সন্তান ” ও ” মেঘে ঢাকা তারা “। এপার ওপার দুই বাংলা সহ আন্তর্জাতিক স্তরে অনলাইন ও অফলাইন একাধিক সাহিত্য পত্রিকায় নিয়মিত কবিতা, গল্প, প্রবন্ধ প্রকাশিত হয়ে আসছে।

Check Also

মহারাজা তোমারে সেলাম -তনুশ্রী বসু (পাত্র)

মহারাজা তোমারে সেলাম -তনুশ্রী বসু (পাত্র) ≈≈≈≈≈≈≈≈≈≈ মহারাজা! তোমারে সেলাম, সেলাম, তোমার তুলনা তুমি নিজেই, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *