মানবতা_গৌর গোপাল পাল

লিখেছেন : গৌর গোপাল পাল

মানুষের মানবতা
কোথা গেল আজ!
খুঁজি তার যথার্থতা
কি সভ্য সমাজ!!
আপনার ছাড়া আর
বোঝে নাকো কিছু!
যত ভাবি বার বার
মাথা হয় নীচু!!
মান হুঁশ বিকিয়ে সে
মানুষের রূপে!
কি করিবে অবশেষে
ভাবি চুপে চুপে!!
মানবতা মনুষ্যত্ব
দিয়ে জলাঞ্জলি!
বিকৃত করিছে তথ্য
এ যে ঘোরকলি!!

Check Also

নবীর শানে -মোঃ আবু তাহের মিয়া

নবীর শানে -মোঃ আবু তাহের মিয়া ∼∼∼∼∼∼∼∼∼ রাসূলের অপমানে কাঁদে যে মনের আকাশ, ঈমানের আলো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *