সৃজন জোয়ার -শ্রী স্বপন কুমার দাস

সৃজন জোয়ার

-শ্রী স্বপন কুমার দাস

∞∞∞∞∞∞∞∞∞

বট অশ্বথ্বের বৃহৎ হস্ত

শীতল স্নেহ করে দান,

ছত্ররূপিনী মা বকুলরানী

বিলায় সদা সুগন্ধি ঘ্রাণ।

শাল পিয়ালি রাস্তার ধারে

পথচারীদের তৃষ্ণা মিটায়,

আম জাম লিচু ও কাঁঠাল

সেগুন পাতায় পেট ভরায়।

রোগ সারাতে মেহগিনি নিম

অর্জুনের জুড়ি মেলা ভার,

আমলকি হরিতকি বহড়া

পেটের রোগ করে সংহার।

নিম তুলসীতে গৃহলক্ষ্মী বাস

গৃহ সম্মুখে “দুই-চারটে” চাই,

অসুখ বিসুখ হবে সব নাশ

সুখশান্তি বিরাজ গৃহে সদাই।

এসো সবে মোরা বর্ষণ দিনে

করি অঙ্গীকার বাঁচার তরে,

মিলি সবে আজ বৃক্ষ রোপনে

অম্লজান ভরাতে ধরণী ঘরে।

একটি গাছ একটি জীবনে

মেনে চলো সব বন্ধু সুজনে,

ফাঁকা জায়গা ভরাও গাছে

উঠুক জোয়ার বৃক্ষ সৃজনে।

∞∞∞∞∞∞∞∞∞

ফেসবুক দুনিয়ার স্বনামধন্য

কবি- শ্রী স্বপন কুমার দাস

পিতামাতা- সন্তোষ কুমার দাস/কল্যাণী দেবী

জন্ম- ১৬/০৪/১৯৬৩

ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর মহকুমা শহর।পশ্চিমবঙ্গ/ভারতবর্ষ।

Check Also

গৃহশত্রু -অশোক কুমার পাইক

গৃহশত্রু -অশোক কুমার পাইক ∞∞∞∞∞∞∞∞ বীরেরা আনল স্বাধীনতা আমরা করছি ভোগ, স্বাধীনতার আন্দোলনে মোদের ছিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *