স্বার্থপর পৃথিবী -বিনয় জানা

স্বার্থপর পৃথিবী

-বিনয় জানা

≈≈≈≈≈≈≈≈≈

গোপন ঘরে ইচ্ছা পাখি

দুচোখ ভরে স্বপ্ন দেখায়;

গভীর রাতে সেই দুচোখে

বন্যা আসে কপোল ভাসায়।

ইচ্ছেরা সব সুখেই বাঁচে

ভালো লাগার মনের ঘরে;

ভালো লাগার মানুষগুলো

হাতটা ছেড়ে পালায় দূরে!

ডাকতে ডাকতে ক্লান্ত হই

কেউ আসে না আমার পাশে;

বুঝতে পারি, আমায় দেখে

হাসছে সবাই উপহাসে।

পৃথিবীতে কেউ কারো নয়

আপন স্বার্থে সবাই আপন;

স্বার্থসিদ্ধি হয়ে গেলেই

মানুষগুলো পর হয়ে যায়!

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি:

নাম: বিনয় জানা পিতা: স্বর্গীয় সুধীর চন্দ্র জানা, মাতা: স্বর্গীয় অন্নপূর্ণা জানা, গ্রাম: বাড়সুন্দ্রা, পোস্ট: ঈশ্বর দহন জালপাই জেলা: পূর্ব মেদিনীপুর পিন: ৭২১৬৫৪ অবসরপ্রাপ্ত NTPC Employee. বাংলা সাহিত্যের একজন পাঠক। মূলত কবিতার পাঠক। জীবনের পথে চলতে চলতে যা যা নুড়ি পাথর সংগ্রহ করেছি, অবসরে সেগুলো কিছু কিছু লেখার চেষ্টা করা মাত্র।

Check Also

গৃহশত্রু -অশোক কুমার পাইক

গৃহশত্রু -অশোক কুমার পাইক ∞∞∞∞∞∞∞∞ বীরেরা আনল স্বাধীনতা আমরা করছি ভোগ, স্বাধীনতার আন্দোলনে মোদের ছিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *