আসছেন মা ভাসছে গাঁ -শ্রী স্বপন কুমার দাস

আসছেন মা ভাসছে গাঁ

-শ্রী স্বপন কুমার দাস

∼∼∼∼∼∼∼∼∼∼

আসছেন মা ভাসছে গাঁ

মানুষজন ঘর ছাড়া,

ধসে বাড়ি ঘর বারান্দা

ভক্ত সকল দিশেহারা।

মাঠে ফসল জলের তলে

জলস্রোতে কপাল পুড়ে,

তার উপরে ঘূর্ণবাত খেলে

বজ্রাঘাত উপক্রম শিরে।

ঘূর্ণিঝড়ে আতঙ্কের সুর

সিঁদুরে মেঘ মনে প্রাণে,

আগমনী সুর নেই দুর

ঝরে অশ্রু যুগল নয়নে।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি-

ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর মহকুমাতে ১৯৬৩ সালে পিতা- শ্রী সন্তোষ কুমার দাস মহাশয় ও মাতা- শ্রীমতী কল্যাণী দেবীর গৃহে জন্মগ্রহণ করেন। কবিতা সাহিত্যের সাথে ১৯৭৮ সাল থেকে যুক্ত এযাবৎ লেখালেখির সাথে যুক্ত আছেন।

Check Also

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস ∼∼∼∼∼∼∼∼∼∼∼ আমার যত ত্রুটি বিচ্যুতি সংশোধন করো, এসো নবীন নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *