বিষন্ন উৎসব -শ্রী স্বপন কুমার দাস

বিষন্ন উৎসব

-শ্রী স্বপন কুমার দাস

≠≠≠≠≠≠≠≠≠

সুবর্ণরেখার বন্যা জলে

গ্রাম গঞ্জ অতল তলে,

দুই পাড় তারই কবলে

ছপাৎ ছপাৎ ঢেউ খেলে।

কাশবনের কাশ নিখোঁজ

কাদা জলে শোভা হরণ,

বৃষ্টি আকাশ ভরছে রোজ

দক্ষিণের নেই সমীরণ।

ঢাকি পাড়া জলের তলায়

ঢাকের কাঠি শব্দ হারা,

ঢ্যাঁই কুড়্ কুড়্ বাদ্যি পাড়ায়

ঢাকি সকল দিশেহারা।

পুজোয় মাগো এবার তবে

মিটবে কিসে বসন খিদে,

ছেলেপুলেরা আদুল রবে

তাতে কি তোর ভাল লাগবে?

গ্রাম গঞ্জে বিষন্নতা সুর

উৎসব মনে নেই সুখ,

সকল মনে বাজে বেসুর

কি পাপে মা এমন দুখ ?

≠≠≠≠≠≠≠≠≠

কবি পরিচিতি-

কবি- শ্রী স্বপন কুমার দাস। পিতামাতা- শ্রী সন্তোষ কুমার দাস/কল্যাণী দেবী। জন্ম তারিখ ও জন্মস্থান- ১৬/০৪/১৯৬৩ গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ/ভারতবর্ষ।

Check Also

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস ∼∼∼∼∼∼∼∼∼∼∼ আমার যত ত্রুটি বিচ্যুতি সংশোধন করো, এসো নবীন নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *