আজকের সমাজ(২) -বিনয় জানা

আজকের সমাজ(২)

-বিনয় জানা

∞∞∞∞∞∞∞∞∞

আজ সমাজের কেউ ভালো নয়

ভালো হবার চেষ্টা করে;

খারাপ হলেও এখানে ওখানে

ভালো মুখ খুঁজে ফেরে।

মুখের উপরে মুখোশ সবার

লুকিয়ে রেখেছে কালো;

সবাই যেটাকে বলছে ভালো

আসলে সেটা কি ভালো?

মুখের উপরে মুখোশ চড়িয়ে

হয়ে গেছে আধুনিক;

সবাই যেটাকে জীবন বলছে

জীবন নয় তো ঠিক!

জীবনেরও এক ছন্দ রয়েছে

জানাও নেই সবার;

তাইতো সবার মুখ ও মুখোশ

মিলেমিশে একাকার।

ক্ষয় রোগী এই সমাজের বুকে

ঝরে পড়ে অবক্ষয়;

মুখোশের নীচে আসল মুখটা

চেনা-টাই বড় দায়।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি:

নাম: বিনয় জানা পিতার নাম: ঈশ্বর সুধীর চন্দ্র জানা মাতা: ঈশ্বর অন্নপূর্ণা জানা ,গ্রাম: বাড় সুন্দ্রা, পোস্ট: ঈশ্বর দহ জালপাই জেলা: পূর্ব মেদিনীপুর,  পশ্চিমবঙ্গ, ভারত, পিন: ৭২১৬৫৪ ,অবসরপ্রাপ্ত NTPC Employee । কবি মূলত সাহিত্যের একজন পাঠক মাত্র। জীবনের চলার পথের বাঁকে বাঁকে কুড়িয়ে পাওয়া নুড়ি পাথর গুলোকে কবিতার ভাষায় প্রকাশ করার চেষ্টা মাত্র। পাঠকের ভাল লাগলে খুশি অনুভব করি।

Check Also

গৃহশত্রু -অশোক কুমার পাইক

গৃহশত্রু -অশোক কুমার পাইক ∞∞∞∞∞∞∞∞ বীরেরা আনল স্বাধীনতা আমরা করছি ভোগ, স্বাধীনতার আন্দোলনে মোদের ছিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *