ঘুমের পরী -আব্দুল ওহাব

ঘুমের পরী

-আব্দুল ওহাব

≈≈≈≈≈≈≈≈≈≈

আক্কুম বাক্কুম ঘুমের পরী

কই গেলি তুই হেসে?

সোনা বাবুর ঘুম আসছেনা

ঘুম পেরে দে ঠেসে।

সোনা বাবুর বিয়ে দিমু

লাল পরীর ঐ দেশে!

যাবিনি তুই বাবুর সাথে

নব বধূর বেশে।

জটা ফুলের কাঁটলি পোকা

খেতে দিমু তোরে,

তবু এসে সোনার চোখে

একটু ঘুম দে-রে।

≈≈≈≈≈≈≈≈≈≈

Check Also

গৃহশত্রু -অশোক কুমার পাইক

গৃহশত্রু -অশোক কুমার পাইক ∞∞∞∞∞∞∞∞ বীরেরা আনল স্বাধীনতা আমরা করছি ভোগ, স্বাধীনতার আন্দোলনে মোদের ছিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *