প্রেমে গিয়াছি ফেঁসে -জি কে শাফায়াত আলী

প্রেমে গিয়াছি ফেঁসে

-জি কে শাফায়াত আলী

♥♥♥♥♥♥♥♥♥♥♥

যখনি দেখেছি তোমায়,এই অবস্থানে।

প্রেমের ফুল ফুটেছে মোর,হৃদয়ের কাননে।

তোমার লজ্জাবতী নয়নে,চাহিয়া মোর পানে।

মুচকি হাসির রেখায়,জায়গা নিয়াছ মনে!

এতো মাধুর্য মাখা তোমার,গোলাকার মুখ!

বিশ্বাস কর গুণেছি প্রহর,মেলে দুটি চোখ।

রাত যতো গভীর হয়,নিস্তব্ধতা চারিদিক;

কর্ণে বাজে তোমার রসাঞ্জন,ধ্বনির বাক।

চোখ যখনি বন্ধ করি,তোমার মুখ ভাসে।

বুঝে গেছি তোমার প্রেমে,গিয়াছি ফেঁসে!

নিত্য মনে তাম্বুরা বাজে,তোমায় ভালোবেসে।

অনন্তকাল চাই আমি,তোমাকে মোর পাশে।

♥♥♥♥♥♥♥♥♥♥♥

কবি পরিচিতি-

কবি শাফায়াত আলী ১৯৯৮সালে ১ম জানুয়ারী সুনামগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে গনিপুর গ্রামে জন্ম গ্রহন করেন।পিতা আজিজুর রহমান মাতা মনোয়ারা বেগম তিনি ৬ষষ্ঠ তম সন্তান।তিনি বাল্যকালে মক্তবে পড়তেন এবং ইসলামিয়া হাক্কানীয়া কওমী ওয়েজখালী মাদ্রাসায় পাঞ্জম শ্রেণী উত্তীর্ণ হয়ে মাদানীয়া আরাবিয়া মাদ্রাসায় ৬ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়ন করেন।সপ্তম শ্রেণীতে এক দুর্ঘটনায় তার লেখাপড়ার অবসান ঘটে।আবার ২০০৯সালে তিনি সপ্তম শ্রেণীতে ভর্তি হন বুলচান্দ হাই স্কুল এন্ড মেনেজমেন্ট কলেজে।তিনি উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন সুনামগঞ্জের পৌর ডিগ্রি কলেজে প্রথম বর্ষ লেখাপড়া হলেও ২য় বর্ষ দারিদ্র্যের জন্য পরীক্ষা দেওয়া হয়নি এতে তিনি লেখাপড়া বিদায় দেন।তিনি ২০২২সালে বিভিন্ন পত্রিকায় সাহিত্যের সাথে লেখালেখি করেন। ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারে তার লেখা কবিতা “সতর্ক বার্তা”সংগ্রামী বীর”তালের পিঠা”উপেক্ষিত প্রেম”।মাসিক বিদ্রুহী কবি সাহিত্য একাডেমিতে” গানিতিক সূত্র”কবিতা প্রকাশ পায়।

কবিতার পাতা ডট কমে :স্বামী- স্ত্রীর প্রেম, কবি কে নয় কবিতাকে, উদ্বিগ্ন হই, তুৃমি হারালে কোথায়,বহুরূপী বৈশাখ,শিয়াল শকুন,শরৎ সাজে ফুলে ফুলে,ক্ষমা,নারী-পুরুষ,আইনের হয়ে বেআইনি,প্রকাশ পেয়েছে। এছাড়া ও রয়েছে তার অনেক গীতি গান তিনি গীতিকার ও কবি হিসাবে পরিচিতি লাভ করেন।

Check Also

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস ∼∼∼∼∼∼∼∼∼∼∼ আমার যত ত্রুটি বিচ্যুতি সংশোধন করো, এসো নবীন নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *