হেমন্ত দিনে -হাসান জামান

হেমন্ত দিনে

-হাসান জামান

∞∞∞∞∞∞∞∞

হেমন্তে গর্ভবতী সোনালী ধানের মাঠ

দিগন্ত ছুঁয়ে নীল সাদা মেঘ

নিস্ফলা মরা নদী ভাঙা খেয়া ঘাট

এসবই এখন বাসনা বাড়ায়, ছড়ায় উদ্বেগ!

কতোদিন দেখি নাই আমার কবিতার গ্রাম

দেখি নাই কামরাঙা গাছে চড়ুই পাখির নাচানাচি

ভুলে গেছি প্রথম পাঠশালা প্রিয় বন্ধুদের নাম

হৃদয়ে চৈত্রের দারুন খরা স্বপ্নহীন চোখে বেঁচে আছি!

এ শহরে শরত হেমন্ত নেই শুধু কোলাহল

ব্যস্ততা নিয়েছে কেড়ে আমাদের একান্ত সময়

চারপাশে মানুষের বিভেদ অশান্তি নদীর ঘোলাজল

বসে থাকি সুদিনের অপেক্ষায় আসবে বিজয়!

ইচ্ছে করে এ হেমন্তে ফিরবো না আর

দিগন্ত নীলে সোনালী ধানের মাঠ ভরা ক্ষেতে

শালিক পাখির সাথে উড়ে যাব বিলের ওপার

ফিরে যেতে চাই শৈশবে কুয়াশায় আনন্দে মেতে!

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি ঃ

কবি হাসান জামান এর আসল নাম মুহঃ হাসানুজ্জামান। জন্ম নওগাঁ জেলায় ১৯৬৭ সালে। লেখা পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স ও এল এল বি ডিগ্রি অর্জন করেন। কর্ম জীবনে একজন ব্যাংকার। কবিতার প্রতি ভালোবাসা আশৈশব।

Check Also

নবীর শানে -মোঃ আবু তাহের মিয়া

নবীর শানে -মোঃ আবু তাহের মিয়া ∼∼∼∼∼∼∼∼∼ রাসূলের অপমানে কাঁদে যে মনের আকাশ, ঈমানের আলো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *