সেকালের পিঠে -অসিত ঘোষ

সেকালের পিঠে

-অসিত ঘোষ

∼∼∼∼∼∼∼∼∼∼∼

শীত পড়েছে ঠান্ডা হাওয়ায়

নতুন ধানের চালের গুড়ায়,

পিঠে করার কাজ পেয়েছে

মা ঠাকুমা বড়মা বসেছে।

কাঠ জ্বালিয়ে উনুনের ধারে

কেউ চাল গুড়ি মারে,

কেউবা গুড় জ্বাল দেয়

পুর ভরে পিঠে পাকায়।

রকমারি পিঠে বানায় পাটি

পেটের ভিতর ক্ষীর খাঁটি,

নারিকেল কিংবা তিল ভরে

ভাঁপা য়ে তুলে রাখে ঘরে।

চিটে গুড় ছিঁটে দিয়ে

খেয়ে যায় পেট ভরিয়ে

কেউ খায় পাটি সাপ্টা

কেউবা বড়া গোটা গোটা।

হারিয়ে গেল পৌষের গয়না

পিঠে আর পেটে সয়না ,

বাজার ঘুরিয়া দু’চারটে খায়

অল্পেতে সবার মনভরে যায়।

∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি–

বর্ধমানে সাঁড়ী গ্রামের জন্ম। কাটোয়া কলেজ থেকে বিএসসি পাস করি। এখন দমদম ক্যান্টনমেন্টে বসবাস করি। গ্রামের সঙ্গে নাড়ির টান এখনো আছে।

Check Also

মন জানে সে কথা -অরুণ কুমার মহাপাত্র

মন জানে সে কথা -অরুণ কুমার মহাপাত্র ∞∞∞∞∞∞∞∞ এখনও দরজার পাশে নড়ে ওঠে একটি ছায়া… …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *