পুরাতন বছর -আব্দুস সাত্তার সুমন

পুরাতন বছর

-আব্দুস সাত্তার সুমন

≈≈≈≈≈≈≈≈≈

পুরাতন বছর শেষ হল

নতুন বছর হতে,

গত বছর কি করিলাম

হিসাব-নিকাশ মতে।

আয়ের থেকে ব্যয় যে বেশি

কত মানুষ ক্ষুদ্ধ,

হয়ে গেল দেশের মাঝে

নানান রকম যুদ্ধ।

পাল্টে গেল অনেক কিছু

পড়ালেখার মান,

কত মানুষ হারিয়ে গেল

অগণিত প্রাণ।

নতুন নতুন জন্ম নিল

নবজাতক দেশে,

আপন মানুষ ছেড়ে গেল

বন্যায় গেল ভেসে।

আরাধনা হয়নি তেমন

পাইনি কোন কিছু,

শূন্য হাতে আছি ভবে

মোহ মায়ার পিছু!

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতিঃ

আব্দুস সাত্তার সুমন। পিতার নামঃ আব্দুল মালেক মাতুব্বর (মৃত), মাতার নামঃ নাজমা বেগম। ‘বিবাহিত’ বর্তমানে এক ছেলে এক মেয়ে আছে, ঢাকা মিরপুরে কবির জন্ম, ১২ ডিসেম্বর ১৯৮৮ইং সালে তিনি জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে হাদিসে মাস্টার্স শেষ করেন। কবিতা,ছড়া, গল্প, উপন্যাস, সাহিত্য নিয়ে লেখালেখি করেন। কবি একজন লেখক ও সংগঠক, তিনি আন্তর্জাতিক ইসলামিক সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং Asia Literature Council প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি IQRABD24.com এর প্রধান সম্পাদক। বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টে বসবাস করেন।

Check Also

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস ∼∼∼∼∼∼∼∼∼∼∼ আমার যত ত্রুটি বিচ্যুতি সংশোধন করো, এসো নবীন নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *