বসন্ত এসে গেছে -কাজী সেলিনা মমতাজ শেলী

বসন্ত এসে গেছে

-কাজী সেলিনা মমতাজ শেলী

∼∼∼∼∼∼∼∼∼∼∼

বসন্ত এসে গেছে,তাই বুঝি ফাগুনের রং মনে লেগেছে,

বসন্ত এসে গেছে, দখিন বাতাস ফাগুন দুয়ারে এসেছে।

বসন্ত এসে গেছে মাঘী পূর্ণিমা ফাগুনের মালা গেঁথেছে,

বসন্ত এসে গেছে

ফাগুনের চরণধ্বনি যেন স্বর্ণ বীণা এসো হে প্রিয় বসন্ত।

ফাগুনের পায়ের ধ্বনি শুনবে বলে আজি বাতাস শান্ত,

ফাগুনের বাতাস ছুঁয়েছে আকাশ তাই পূর্ণ হলো সীমান্ত

বসন্ত এসে গেছে

কুঞ্জ কাননে জুঁই চামেলি যূথী যেন ছড়ালো পুষ্প সুবাস, কুঞ্জবনে,

ফাগুনের বাতাস থরে থরে ফুল করে বসবাস।

কুঞ্জবনে রইল লেখা, ফাগুনে হাজার কথা নীরব দিবস,

বসন্ত এসে গেছে

শান্ত এ সুর, ফাগুনের হৃদয় মাঝারে যেন নীরব রয়েছে।

শান্ত ফুলের গাঁথা মালা আজও যেন কে হৃদয়ে এঁকেছে,

শান্ত নিদ্রা, নীরব ফাগুনের রাত্রি এ স্বপ্নরা সুর বেঁধেছে।

বসন্ত এসে গেছে

∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি- 

নামঃ কাজী সেলিনা মমতাজ শেলী

গ্রাম + পোস্টঃ কপিলমনি বাজার

থানাঃ পাইকগাছা

জেলাঃ খুলনা বাংলাদেশ

Check Also

নবীর শানে -মোঃ আবু তাহের মিয়া

নবীর শানে -মোঃ আবু তাহের মিয়া ∼∼∼∼∼∼∼∼∼ রাসূলের অপমানে কাঁদে যে মনের আকাশ, ঈমানের আলো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *