আপন বলতে কেউ নেই -বিনয় জানা

আপন বলতে কেউ নেই

-বিনয় জানা

≈≈≈≈≈≈≈≈≈≈

আমার আপন বলতে কেউ নেই,

এই যে তোমায় কত আপন ভাবি,

অথচ তুমি ধরাছোঁয়ার বাইরে!

চাইলেও আপন করে পাই না!

একাকিত্বে তোমায় কতো খুঁজি,

সে খোঁজায় শুধুই হতাশা!

দূরে থাকলে আকর্ষণ কমে না,

আকর্ষণ কমে অযত্নে, অজুহাতে!

জল না পেলে যেমন গাছ বাঁচে না,

অনুভূতিও ওই গাছের মতো,

অযত্নে মরে যায় একদিন!

মোহ মায়া জাগে না তখন মনে!

আসলে কেউ কারও আপন হয় না!

এই যে একাকিত্বে, মন-খারাপে

যখন চোখের জলে কপোল ভাসাই,

তখন কারও পরশ ছোঁয় না ভাঙা মন!

আপন ভেবে যাকে-ই আঁকড়ে ধরি,

তার বসবাস হাজার মাইল দূরে!

দুচোখ ভরে যায় না দেখা তারে;

চাইলেও যার সঙ্গে পায় না মন!

সহজ প্রাপ্যের আকর্ষণ নেই!

দুষ্প্রাপ্য মনকে টানে বেশী।

তাই, দূরকে আপন ভাবি! এগিয়ে যাই!

পাই না! তবু ফেরা যায় না আর!

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি:

নাম: বিনয় জানা

পিতা: ঈশ্বর সুধীর চন্দ্র জানা

মাতা: অন্নপূর্ণা দেবী

গ্রাম: বাড়সুন্দ্রা

পোস্ট: ঈশ্বর দহ জালপাই

জেলা: পূর্ব মেদিনীপুর

পশ্চিমবঙ্গ, ভারত

কবি একজন পাঠক। মূলত বাংলা কবিতার পাঠক। সাথে সাথে কবিতা লেখার চেষ্টা। কারও ভাল লাগে। কারও লাগে না। সবার জন্য অনেক অনেক ধন্যবাদ। কারণ কবি মনে করে পাঠক-ই যে কোনো সাহিত্যিকর ভগবান। পাঠক কবিকে কবি বানায়। কবি পাঠকদের উপর নির্ভরশীল।

Check Also

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস ∼∼∼∼∼∼∼∼∼∼∼ আমার যত ত্রুটি বিচ্যুতি সংশোধন করো, এসো নবীন নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *