শীতের পিঠেপুলি -মোহাম্মদ নাসির উদ্দিন

শীতের পিঠেপুলি

-মোহাম্মদ নাসির উদ্দিন

∼∼∼∼∼∼∼∼∼∼

মায়ের হাতের শীতের পিঠা

খেতে ভীষণ স্বাদ,

রাজার বাড়ির মজার খাবার

মুরগী পোলাও বাদ।

গরম জলের বাষ্পের ভেতর

ভাপা পিঠার ঘ্রাণ,

ধনেপাতায় কদু সবজি

জুড়ায় মন ও প্রাণ।

ঝোলাগুড় আর চিতই পিঠায়

জামাই বাবুর ঝোঁক,

ভাঙা শীতে মায়ের হাতে

খেয়ে পায় যে সুখ।

আমন চালের মুড়ি মোয়া

বিন্নি ধানের খই,

নারিকেল আর খইয়ের নাড়ু

মায়ের হাতেই সই।

মায়ের হাতের পিঠেপুলি

তুলনা যে নাই,

শীতের দিনে ছুটে আসি

স্নেহের পরশ পাই।

∼∼∼∼∼∼∼∼∼∼

পরিচিতি:

মোহাম্মদ নাসির উদ্দিন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার অন্তর্গত বেড়াখলা গ্রামে ১৯৭৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষকতার পাশাপাশি সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তিনি জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাক পত্রিকার অনুশীলন পাতায় নিয়মিত শিক্ষা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে লিখে থাকেন।

Check Also

গৃহশত্রু -অশোক কুমার পাইক

গৃহশত্রু -অশোক কুমার পাইক ∞∞∞∞∞∞∞∞ বীরেরা আনল স্বাধীনতা আমরা করছি ভোগ, স্বাধীনতার আন্দোলনে মোদের ছিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *