জ্ঞানের আলো -মোহাম্মদ শাহজামান শুভ

জ্ঞানের আলো

-মোহাম্মদ শাহজামান শুভ

⇔⇔⇔⇔⇔⇔⇔

জ্ঞানহীন মানব যদি,

পশুর সমান, বোঝে না কিছু,

হিতাহিতের জ্ঞান না থাকে,

নেই বিবেকের মধুর রুচি।

মানুষ সেরা সৃষ্টির মাঝে,

বুদ্ধি-বিবেক তার যে তাজ,

জ্ঞান-চর্চায় গড়ে ওঠে,

শুদ্ধ হৃদয়, সত্যি সমাজ।

জন্ম থেকে কেউ না পায়,

সব জ্ঞানের গভীর ধারা,

শিখতে হয়, জানতে হয়,

তবেই মেলে গৌরব সারা।

অন্ধকারে যারা থাকে,

জ্ঞানহীন সে জীবন ম্লান,

পশুর মতো ভাবনা যাদের,

ভেদ করে না ভালো-মান।

স্বার্থের তরে হারায় মানব,

বিবেকহীন পথে চলে,

হিংস্রতার আঁধার জগতে,

অন্যায় সুখ যেন জ্বলে।

জ্ঞান হলো সে আলোর প্রদীপ,

পবিত্র করে মন ও প্রাণ,

ন্যায়ের পথে নীতির ডাকে,

জ্ঞানই আনবে কল্যাণ।

আলো ছড়াও, জ্ঞান অর্জন,

তবেই হবে সত্যি জয়,

দেশ ও জাতির অগ্রযাত্রায়,

জ্ঞানই হোক শক্তির জয়।

তাই তো বলি, অন্ধ থেকো না,

আলোকিত হোক প্রাণ,

শিখে নাও, জানো তোমার,

মানবজন্মের মহান টান।

⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতিঃ

মোহাম্মদ শাহজামান শুভ ১৯৮০ সালের এপ্রিলের ১১ তারিখে কুমিল্লার তিতাস উপজেলার শাহাবৃদ্ধি গ্রামে জন্ম গ্রহণ করেন। ২০০৭ সালে মালয়শিয়া গমন করেন। মালয়শিয়ার স্মৃতিচারণমুলক তাঁর বিখ্যাত বই ‘জীবনযুদ্ধে মালয়েশিয়ে ভ্রমণ’। ২০১০ সালে বাতাকান্দি সরকার সাহেব আলি আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে কৃষি শিক্ষক হিসেবে যোগদান করে। ২০১৫ সালে বিট্রিশ কাউন্সিলের কানেক্টটিং ক্লাশরোম প্রজেক্টের আওতায় যুক্তরাজ্যের লিংকন ইউনিভার্সিটিসহ একাধিক বিদ্যালয় পরিদর্শণ করে। ২০১৭ সালে ভারত সফর করেন। বিলেতের স্মৃতিচারণমুলক তাঁর বিখ্যাত বই ‘শ্রেণিকক্ষের খোঁজে বিলেত ভ্রমণ’। তিনি ‘শিক্ষক’,শিক্ষককতার করোনাকালীন দিনলিপি, শিক্ষকতার ঝুড়ি, শিক্ষকতার তিলক,জীবন পুতুল খেলার গল্প, কৃষি কবিতা প্রভৃতি বইয়ের লেখক।

Check Also

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস ∼∼∼∼∼∼∼∼∼∼∼ আমার যত ত্রুটি বিচ্যুতি সংশোধন করো, এসো নবীন নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *