কবির কাব্যগ্রন্থ -শ্রী স্বপন কুমার দাস

কবির কাব্যগ্রন্থ

-শ্রী স্বপন কুমার দাস

≈≈≈≈≈≈≈≈≈≈

বই এর কদর কয়জনা দেয়

মুঠোফোনের এই যুগে,

পাঠাগারে ধুঁকতে থাকে বই

ঘুনপোকার সুখ ভোগে।

গ্রন্থাগারিক বাবু আসে যায়

মাস মাহিনা ঠুকু পায়,

পাঠক শূন্য গ্রন্থাগারে বসে

মশা মাছিদের তাড়ায়।

বই ছাপিয়ে করবো কি আর

কয়জনা বই পড়ে,

কত কবির কাব্যগ্রন্থ কাঁদে

অবহেলা অনাদরে।

≈≈≈≈≈≈≈≈≈≈

Check Also

মায়ার এই বন্ধন -তনুশ্রী বসু (পাত্র)

মায়ার এই বন্ধন -তনুশ্রী বসু (পাত্র) ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈ আকাশ ভরা তারার মাঝে, ধুব্রতারা তুই, স্নেহের ছায়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *