তোমার প্রেমে হাবুডুবু -উদয় পদ বর্মন

তোমার প্রেমে হাবুডুবু

-উদয় পদ বর্মন

∞∞∞∞∞∞∞∞∞

তুমি নিয়ে আসো আগমনী বার্তা

তুমি নিয়ে আসো সৃষ্টি সুখের উল্লাস

তুমি নিয়ে আসো সকলের মুখে অনাবিল হাসি,

তুমি লাবণ্যময়ী শরতের কাশ

তুমি তৃপ্তির আস;

তুমি নিয়ে আসো শুভ্রতার উদ্ভাস

তুমি আপামর জনগনের সংস্কৃতি

তোমার প্রেমে হাবুডুবু খায় এই বিশ্ব প্রকৃতি।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতিঃ

কবি উদয় পদ বর্মন। জন্ম পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত সানাপাড়া গ্রামের মাতুলালয়ে। এছাড়াও কবির শৈশব কাল কেটেছে তার গ্রামের আদি বাড়ি গোপালপুরে। বর্তমান স্থায়ী বাসস্থান নারায়নপুর(স্কুল পাড়া), বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। পিতা-শ্রী হরিপদ বর্মন, মাতা-শ্রীমতি রেণুকা বর্মন, স্ত্রী-শ্রীমতি তনুশ্রী বর্মন এবং একমাত্র পুত্র কৈরব বর্মন।

দক্ষিণ দিনাজপুর জেলার বদলপুর উচ্চ বিদ্যালয়ে (উঃমাঃ) বাংলা বিভাগে সহকারী শিক্ষক পদে দীর্ঘদিন শিক্ষকতা করবার পর উক্ত জেলারই ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বর্তমান কর্মরত। সেই সঙ্গে সাহিত্য চর্চা ও বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।

Check Also

নবীর শানে -মোঃ আবু তাহের মিয়া

নবীর শানে -মোঃ আবু তাহের মিয়া ∼∼∼∼∼∼∼∼∼ রাসূলের অপমানে কাঁদে যে মনের আকাশ, ঈমানের আলো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *