তবে কী যুগেরই পরিবর্তন? -উদয় পদ বর্মন

তবে কী যুগেরই পরিবর্তন?

-উদয় পদ বর্মন

∞∞∞∞∞∞∞∞∞

সকলেই বলছে শরৎ নাকি এসে গেছে

যদিও আমার হৃদ মাঝারে

শরতের কোনো স্মারকচিহ্ন নেই।

চারিদিকে বিশ্রামহীন একটা পরিবেশ

বইছে না কোনো দরদী বাতাস

দৃষ্টিগোচর হচ্ছে না

শরতের পাখি বন খজ্ঞন।

তবে কী শুধু যুগের পরিবর্তনেই

আজ সবাই মেতে উঠেছে

নাকি আমার মনের পরিবর্তন ঘটেছে?

যে ঐকতানে পৃথিবী চলমান

তা কী বিলুপ্তির পথে ক্রমশ ধাবমান

নাকি এই যুগের পরিবর্তনেই

বাংলার ঋতু বৈচিত্র্য আজ ম্রিয়মাণ!

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতিঃ

কবি উদয় পদ বর্মন। জন্ম ১৩৮৬ বঙ্গাব্দের ১৮ পৌষ (ইং-১৯৭৯ সালের ৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত সানাপাড়া গ্রামের মাতুলালয়ে। এছাড়াও কবির শৈশব কাল কেটেছে তার গ্রামের আদি বাড়ি গোপালপুরে। বর্তমান স্থায়ী বাসস্থান নারায়নপুর(স্কুল পাড়া), বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। পিতা-শ্রী হরিপদ বর্মন, মাতা-শ্রীমতি রেণুকা বর্মন, স্ত্রী-শ্রীমতি তনুশ্রী বর্মন এবং একমাত্র পুত্র কৈরব বর্মন।

দক্ষিণ দিনাজপুর জেলার বদলপুর উচ্চ বিদ্যালয়ে (উঃমাঃ) বাংলা বিভাগে সহকারী শিক্ষক পদে দীর্ঘদিন শিক্ষকতা করবার পর উক্ত জেলারই ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বর্তমান কর্মরত। সেই সঙ্গে সাহিত্য চর্চা ও বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।

Check Also

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস ∼∼∼∼∼∼∼∼∼∼∼ আমার যত ত্রুটি বিচ্যুতি সংশোধন করো, এসো নবীন নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *