অন্তরের কৃষ্ণরাগ -সন্দীপ সাঁতরা

অন্তরের কৃষ্ণরাগ

-সন্দীপ সাঁতরা

≈≈≈≈≈≈≈≈

রাধা খোঁজে কৃষ্ণকে,

কৃষ্ণ খোঁজে নিজেরই ছায়া।

দু’জনেই এক,

তবু আলাদা …

যেমন ঢেউ আর সাগর।

প্রেম এখানে শরীর নয়,

শুধু এক নীরব আলোকধারা।

রাধা চোখ বন্ধ করলে,

কৃষ্ণ বাজে তার অন্তরে।

তাদের মিলন দৃশ্য নয় …

এ এক নিঃশব্দ আত্মবিস্ময়।

≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

সন্দীপ সাঁতরা — কবি, লেখক ও আবৃত্তিকার।

১৯৯২ সালের ১৫ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় ব্লকের সবুজে ঘেরা গ্রাম পিঠাপুরা-তে জন্ম।

শৈশব থেকেই প্রকৃতির নীরবতা ও মানুষের জটিল সম্পর্ক তাকে টেনে নিয়েছে ভাবনার জগতে।

তার কবিতায় মেলে সমাজের দ্বন্দ্ব, প্রেমের কোমল পরশ, বেদনার গভীরতা এবং মানবিকতার আহ্বান।

বহু কবিতা ও গদ্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে প্রশংসিত হয়ে পাঠকের মনে জাগিয়েছে অনুরণন।

তার কলম শুধু শব্দ নয়.. যেনো এক অন্তর্জগতের সেতুবন্ধন, যা পাঠককে নিয়ে যায় আত্মঅন্বেষণের পথে।

Check Also

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম ≈≈≈≈≈≈≈≈≈ কাব‍্য লেখা ছেড়েই দেবো পাইনা কোন দাম, লোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *