মনের বয়স কুড়ি -মোঃ রজব আলী

মনের বয়স কুড়ি

-মোঃ রজব আলী

∞∞∞∞∞∞∞∞

দেহের বয়স হোক না আশি

মনের বয়স কুড়ি,

এই বয়সে আজও দাদায়

খুঁজেন চলার জুড়ি।

লাঠি হাতে দিনে রাতে

করেন ঘুরা ঘুরি,

সুন্দর নারী দেখা মাত্র

হাতে মারেন তুড়ি।

চেনা জানা ছেলে মেয়ে

সবাই ডাকে দাদা,

মজা করে বলছে কেহ

খোঁজছেন নাকি রাধা?

লাজ শরমের ধার ধারেন না

ফাগুন দাদার মনে,

খুঁজতে সাথি দিবস রাতি

ঘুরছেন প্রতি ক্ষণে।

পাকা ফলের রস খুব মিষ্টি

সবাই যে তা জানে,

সরিক দাদা ঠিক তেমনি

ভাসেন প্রেমের বানে।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতিঃ

মোঃ রজব আলী সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার টিলা গাঁও গ্রামে জন্ম গ্রহণ করেন। তাহার পিতার নাম মোঃ শুকুর আলী মোড়ল এবং মাতার নাম মোছাঃ সুবেতারা বেগম। তিনি ১৯৫৭ সালে ৫ই ফেব্রুয়ারি জন্ম গ্রহণ করেন। তিনি টিলা গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শেষ করে টেংরা নিন্ম মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী শেষ করে দর্গা পাশা আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি দেওয়ার জন্য নাম রেজিষ্ট্রেশন করছিলেন। হঠাৎ এক কঠিন রোগে আক্রান্ত হয়ে জেনারেল ওসমানী হাসপাতালে তিন মাস ভর্তি ছিলেন। ভালো হওয়ার পর জানতে পালেন। ডাক্তার সাহেব নাকি নিশেধ করছেন। লেখা পড়া করলে মাথায় চাপ পড়লে আবার এ রোগ দেখা দিতে পারে।এর পর এখানেই শিক্ষা জীবন সমাপ্ত।

Check Also

মন জানে সে কথা -অরুণ কুমার মহাপাত্র

মন জানে সে কথা -অরুণ কুমার মহাপাত্র ∞∞∞∞∞∞∞∞ এখনও দরজার পাশে নড়ে ওঠে একটি ছায়া… …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *