নিজের সাথে লড়াই -উদয় পদ বর্মন

নিজের সাথে লড়াই

-উদয় পদ বর্মন

≈≈≈≈≈≈≈≈≈

নিজের সাথে করো লড়াই

অন্যের সাথে নয়,

যদি অন্যের সাথে করো লড়াই

তবে শুধু হবে তোমার ক্ষয়।

অন্যের সাথে লড়াই

হয়তবা হবে তোমার সাময়িক জয়,

যদি নিজের সাথে লড়াইয়ে জেতো

তবে সে জয় হবে অক্ষয়।

তাই,অন্যের সাথে বৃথা লড়াই

শুধু সময়ের অপচয়,

নিজেকে নিয়ে থাকো ব্যস্ত

একদিন তোমার হবেই জয়।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতিঃ

কবি উদয় পদ বর্মন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত সানাপাড়া গ্রামের মাতুলালয়ে। এছাড়াও কবির শৈশব কাল কেটেছে তার গ্রামের আদি বাড়ি গোপালপুরে। বর্তমান স্থায়ী বাসস্থান নারায়নপুর(স্কুল পাড়া), বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।

দক্ষিণ দিনাজপুর জেলার বদলপুর উচ্চ বিদ্যালয়ে (উঃমাঃ) বাংলা বিভাগে সহকারী শিক্ষক পদে দীর্ঘদিন শিক্ষকতা করবার পর উক্ত জেলারই ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বর্তমান কর্মরত। সেই সঙ্গে সাহিত্য চর্চা ও বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন

Check Also

গৃহশত্রু -অশোক কুমার পাইক

গৃহশত্রু -অশোক কুমার পাইক ∞∞∞∞∞∞∞∞ বীরেরা আনল স্বাধীনতা আমরা করছি ভোগ, স্বাধীনতার আন্দোলনে মোদের ছিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *