বিচ্ছেদের ঘ্রাণ -মুহাম্মদ আমিনুল ইসলাম (অক্ষর পথিক)

বিচ্ছেদের ঘ্রাণ

-মুহাম্মদ আমিনুল ইসলাম (অক্ষর পথিক)

∞∞∞∞∞∞∞

নীরব ক্ষুধা ঘরে ঘরে জেগে ওঠে,

স্বপ্ন দমন, ইচ্ছা লজ্জিত।

ঘরে বোঝাপড়া নেই,

অবহেলা শূন্যতায় জন্ম দেয়

অপরের প্রতিচ্ছবি, হৃদয় ভেসে চলে অন্য কোথাও।

এক ফোঁটা সহমর্মিতা

রুধীতে পারে বিপথের পদচারণা,

কিন্তু ঘরে অগ্নি নিভে গেলে

নয়ন খোঁজে অন্য আলো,

শুধুই বাসনা বহ্নি নেভানোর তৃষ্ণায়।

∞∞∞∞∞∞∞

সাহিত্যিক বায়ো:

মুহাম্মদ আমিনুল ইসলাম (অক্ষর পথিক) একজন শিক্ষক ও সাহিত্যপ্রেমী লেখক, যিনি মূলত প্রেম, বিরহ ও সমাজ-সংসারেরকে কবিতার বর্ণমালায় ধারণ করেন। তাঁর কবিতায় প্রেম মানে শুধু ভালোবাসা নয়, বরং মানবজীবনের নিঃসঙ্গতার প্রতিবাদ। গল্প ও প্রবন্ধে তিনি বর্তমান সময়ের বিবেকহীন মানবতার প্রতি আক্ষেপ ও মানবিক জাগরণের বার্তা তুলে ধরেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন লিটল ম্যাগাজিন, স্থানীয় ও জাতীয় দৈনিকে নিয়মিত লিখে আসছেন। তাঁর লেখার ভাষা সহজ, গভীর পর্যবেক্ষণধর্মী এবং ভাবনাসমৃদ্ধ।তার জন্মতারিখ: ০১/০৩/১৯৮১ ইং। পেশায় তিনি সহকারী অধ্যাপক (বাংলা), বিঘা আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, পো: কাঞ্চনপুর, উপজেলা: রামগঞ্জ, জেলা: লক্ষ্মীপুর। স্থায়ী ঠিকানা:: গ্রাম: ডাটরা শিবপুর, পো: কাশিমপুর (৩৬১০), উপজেলা: হাজীগঞ্জ, জেলা: চাঁদপুর। বাংলাদেশ।

Check Also

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস ∼∼∼∼∼∼∼∼∼∼∼ আমার যত ত্রুটি বিচ্যুতি সংশোধন করো, এসো নবীন নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *