উষ্ণতার গোপন শেকল -সন্দীপ সাঁতরা

উষ্ণতার গোপন শেকল

-সন্দীপ সাঁতরা

∼∼∼∼∼∼∼∼∼∼∼

রাতের অন্ধকারে দাঁড়িয়ে আছে এক পুরুষ,

ত্বকের ভাঁজে জমে থাকা উত্তাপ যেন দাউ দাউ করে আগুন।

চোখের পাতার নিচে ধুকপুক করে

বহুদিনের দমে থাকা স্পর্শের ক্ষুধা।

বুকের ওপর আঙুল বুলালে

মাংসপেশি কেঁপে ওঠে হঠাৎ,

যেন কেউ অদৃশ্য হাতে তাকে ছুঁয়ে গেলো।

যার কোমরের বাঁকে মুখ গুঁজে হারিয়ে যেতে চেয়েছিল,

সে আজ অন্য শরীরের গন্ধে ডুবে আছে।

তার পুরনো কামনার ঢেউ

উরুর গভীরে এখনো টান মারে।

ঘাড়ের পাশ দিয়ে নামা ঘামের রেখা

মনের অন্বেষণহীন লালসার মতো ঝরে পড়ে।

স্বাধীনতার মুখোশ পরে হাঁটে সে,

কিন্তু পশ্চাদ্দেশে লেগে থাকা রাতের আঁচ

তাকে নিশ্বাস নিতে দেয় না।

নিজের ছায়াও যেন হয়ে গেছে

অর্ধনগ্ন এক হতাশার প্রেতদেহ।

ভোরের আলোয় দাঁড়িয়ে সে ফিসফিস করে..

“আমি কি সত্যিই আমি, নাকি দহনে পোড়া কোনো দেহের ভূত?”

∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি-
১৯৯২ সালের ১৫ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় ব্লকের সবুজে ঘেরা গ্রাম পিঠাপুরা-তে জন্ম। শৈশব থেকেই প্রকৃতির নীরবতা ও মানুষের জটিল সম্পর্ক তাকে টেনে নিয়েছে ভাবনার জগতে। তার কবিতায় মেলে সমাজের দ্বন্দ্ব, প্রেমের কোমল পরশ, বেদনার গভীরতা এবং মানবিকতার আহ্বান। বহু কবিতা ও গদ্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে প্রশংসিত হয়ে পাঠকের মনে জাগিয়েছে অনুরণন। তার কলম শুধু শব্দ নয়.. যেনো এক অন্তর্জগতের সেতুবন্ধন, যা পাঠককে নিয়ে যায় আত্মঅন্বেষণের পথে।

Check Also

নবীর শানে -মোঃ আবু তাহের মিয়া

নবীর শানে -মোঃ আবু তাহের মিয়া ∼∼∼∼∼∼∼∼∼ রাসূলের অপমানে কাঁদে যে মনের আকাশ, ঈমানের আলো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *