গ্রাম্য প্রকৃতির টানে -উদয় পদ বর্মন

গ্রাম্য প্রকৃতির টানে

-উদয় পদ বর্মন

≈≈≈≈≈≈≈≈≈

স্বপ্নে মোড়া আমার ছোট্ট সে গ্রাম

নানা খুশির আচ্ছাদনে,

পাগল করে তোলে আমায়

গ্রাম্য প্রকৃতির টানে।

প্রকৃতির এই মরমীয়া টানে

থাকবো কেমনে ঘরে,

আউলাইয়া যায় মন আমার

সকল কাজের তরে।

গাছের তলায় বাজাই যখন বাঁশি

আমার প্রিয় রাখালিয়া ভাই,

মনের আনন্দে চাষ করে তখন

গ্রাম্য কৃষক বন্ধুরা সবাই।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতিঃ

কবি উদয় পদ বর্মন – জন্ম পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত সানাপাড়া গ্রামের মাতুলালয়ে। এছাড়াও কবির শৈশব কাল কেটেছে তার গ্রামের আদি বাড়ি গোপালপুরে। বর্তমান স্থায়ী বাসস্থান নারায়নপুর(স্কুল পাড়া), বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।

দক্ষিণ দিনাজপুর জেলার বদলপুর উচ্চ বিদ্যালয়ে (উঃমাঃ) বাংলা বিভাগে সহকারী শিক্ষক পদে দীর্ঘদিন শিক্ষকতা করবার পর উক্ত জেলারই ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বর্তমান কর্মরত। সেই সঙ্গে সাহিত্য চর্চা ও বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। ইতিমধ্যে তিনি চারটি কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। প্রকাশিত কাব্যগ্রন্থ গুলি হলো -“তুমি আসবে বলে”, “চার ভাঁজে”, “ভাবনা যখন কলমের ডগায়” এবং “দৃষ্টিকোণ”।

Check Also

ঠিকানা -শান্তি দাস

ঠিকানা -শান্তি দাস ∞∞∞∞∞∞∞ খোকা যেদিন তোকে গর্ভে ধরেছিলাম আমি ভাবছি দিনগুলি, জন্মের পর তোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *