নদীর ঘাটে -পলাশ বরণ দাশ

নদীর ঘাটে

-পলাশ বরণ দাশ

∼∼∼∼∼∼∼∼∼∼

নদীর ঘাটে দিবস কাটে

পাইনি তোমার দেখা

হয়নি কাজ হৃদয়ে আজ

ফুটেছে বিরহ রেখা।

আপন করে মনের ঘরে

দাওনি আমায় ঠাঁই

করলে পর ভাঙলে ঘর

ঠিকানা এখন নাই।

নীরব কথা বিরহ ব্যথা

ঝরছে নদীর ঘাটে

এমনি করে তোমার তরে

আমার হৃদয় ফাটে।

প্রেমের মন বিরহ বন

আজকে তোমার জন্য

নদীর ঘাটে সময় কাটে

হয়নি জীবন ধন্য।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি-

কবি পলাশ বরণ দাশ ( শিক্ষক )

মহাজন বাড়ি, দক্ষিণ জলদি, পৌরসভা বাঁশখালী, চট্টগ্রাম, বাংলাদেশ।

কবি নিয়মিত কবিতার পাতায় লিখছেন। নবীন ও প্রবীণ লেখকদের কবিতার পাতায় অংশগ্রহণ করার জন্য সবসময় অনুপ্রেরণা দেন। আন্তর্জাতিক পর্যায়ে কবিতার পাতা ডটকম সুপরিচিত হোক কবির এটাই কাম্য।

Check Also

মনের কথা -তনুশ্রী বসু (পাত্র)

মনের কথা -তনুশ্রী বসু (পাত্র) ∼∼∼∼∼∼∼∼∼ জলছবিটা উল্টো ছিল, মনটায় শৈশব আনন্দের গাজনের মেলা, ছিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *