মেলার মজা -তনুশ্রী বসু (পাত্র)

মেলার মজা

-তনুশ্রী বসু (পাত্র)

∼∼∼∼∼∼∼∼∼∼

চলছে এখন মাঘের শীত, ২০২৬,

দারুন মজার, আনন্দের দিন,

নানা জায়গায়, নানারকমের মেলা,

ফিরে আসে, মোদের স্বপ্ন রঙিন।

ভারী মজা হত বাবা, ভাই, বোন,

সবাই মিলে, মেলা দেখতে যাওয়া,

পাঁপড়, ফুচকা, ভেলপুরি, জিলীপি,

নানা রকম খেলনা, নানান খাওয়া।

মেলা হয় অনেক রকমের, বইমেলা,

শান্তিনিকেতনের পৌষ মেলা,

কেঁদুলি মেলা, রামনবমীর মেলা,

বন্দুক দিয়ে বেলুন ফাটানোর খেলা।

কলকাতায় তাঁতমেলা, হস্তশিল্প মেলা,

ব্যাগ, জুতো, সাজগোজের জিনিসের মেলা,

চারিদিকে, নানান খেলনা, বিভিন্ন ধাতুর,

খুব মজা নাগর দোলায়, ঘুরপাকের খেলা।

সবচেয়ে মজার আর ভয়ের খেল,

চৈত্রমাসের চড়কের গাজনের মেলা,

ওপর থেকে আগুনে ঝাঁপ মারছে,

উঃ কি ভয়ানক, মনে দেয় দোলা।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি:-

আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। বিয়ে হয়েছে ১৯৮৩ সালের ২৫শে জানুয়ারী, এক মাত্র ছেলের সংসার হোয়েছে বছর চারেক আগে। তারা যে যার নিজের কর্মস্থলে থাকে। আমরা দুজন স্বামী স্ত্রী বাড়িতেই থাকি। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। আমার স্বামী এই ব্যাপারে আমাকে অনেক উৎসাহ দেয় ও সাহায্য করে। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।

Check Also

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস ∼∼∼∼∼∼∼∼∼∼∼ আমার যত ত্রুটি বিচ্যুতি সংশোধন করো, এসো নবীন নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *