ঘুরে দাঁড়াও -উদয় পদ বর্মন

ঘুরে দাঁড়াও

-উদয় পদ বর্মন

∞∞∞∞∞∞∞∞

আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো

সেখানে আর কতদিন,

এবার একটু ঘুরে দাঁড়াও।

নিজের জায়গাটা পরিবর্তন করো

যদি করতে না পারো

তবে বিন্দুচিহ্নের মতো ধীরে ধীরে মিশে যাবে।

তুমি নিজে দাঁড়িয়েছো

তোমাকে কেউ দাঁড় করিয়ে দেয়নি

তাই তোমাকেই ঘুরে দাঁড়াতে হবে।

যদি তুমি ঘুরে দাঁড়াতে না পারো

তার দায়বদ্ধতা শুধু তোমার

তাই,সময়ে তুমি ঘুরে দাঁড়াও।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতিঃ

কবি উদয় পদ বর্মন,জন্ম পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত সানাপাড়া গ্রামের মাতুলালয়ে। এছাড়াও কবির শৈশব কাল কেটেছে তার গ্রামের আদি বাড়ি গোপালপুরে। বর্তমান স্থায়ী বাসস্থান নারায়নপুর(স্কুল পাড়া), বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।

দক্ষিণ দিনাজপুর জেলার বদলপুর উচ্চ বিদ্যালয়ে (উঃমাঃ) বাংলা বিভাগে সহকারী শিক্ষক পদে দীর্ঘদিন শিক্ষকতা করবার পর উক্ত জেলারই ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বর্তমান কর্মরত। সেই সঙ্গে সাহিত্য চর্চা ও বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।

Check Also

মায়ার এই বন্ধন -তনুশ্রী বসু (পাত্র)

মায়ার এই বন্ধন -তনুশ্রী বসু (পাত্র) ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈ আকাশ ভরা তারার মাঝে, ধুব্রতারা তুই, স্নেহের ছায়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *