রাত কেটে ভোর হবে -মীনা কুণ্ডু

রাত কেটে ভোর হবে

-মীনা কুণ্ডু

≈≈≈≈≈≈≈≈≈

দিন আসে দিন যায়

কারুর অপেক্ষা করে না

সময় চলে নিজের খেয়ালে

কারুর বারুন শোনে না।

রাত কেটে ভোর হবে

অমৃত সুধা আসবে ধেয়ে

রাতের ঘন আঁধার তখন

দেখবে চেয়ে চেয়ে।

ঘন নীল আকাশের গায়ে

অসংখ্য তারাদের থাকার ঘর

অমাবস্যা কেটে আসে পূর্ণিমা

মাটির ঘরে চাঁদের বর।

দুঃখ কষ্ট লাঘবের পর

অমৃত সুধা পড়ে ঝরে

কালো মেঘের ছায়া সরে

আলোর রোশনাই মোদের ঘরে।

পৃথিবীর বুকে নিত্য চলেছে

ভাঙা গড়ার এক খেলা

কেউ হাসে কেউ কাঁদে

এই ভাবেই কাটে সারাবেলা।

পৃথিবীর রূপ রস গন্ধ ভোগ

করি মোরা আপন মনে

সবাই চাই সুখি হতে

নিজের ছোট্ট ঘরের কোণে।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি —–

আমি মীনা কুণ্ডু। হুগলি জেলার উত্তরপাড়ার বাসিন্দা আমি। লেখা পড়া স্কুল ও কলেজ, খেলা ধুলা বড় হয়ে ওঠা সকল কিছুই উত্তরপাড়ায় । কবিতা ভালো লাগে তাই একটু লেখার চেষ্টা করি। বর্তমানে বিবাহ সূত্রে কলিকাতায় বসবাস করি।

Check Also

চৈত্রের চিতাভস্ম -মীনা কুণ্ডু

চৈত্রের চিতাভস্ম -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼ বসন্তের দিনগুলি বিদায় নেয় ধীরে ধীরে চৈত্রের চিতাভস্ম আকাশ বাতাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *