লাল গোলাপ -পলাশ বরণ দাশ

লাল গোলাপ

-পলাশ বরণ দাশ

∼∼∼∼∼∼∼∼∼∼∼

প্রেম আমার লাল গোলাপ

তোমার মনের বাগানে

উপচে পড়ে প্রেমের ঢেউ

জাগলো আকুল প্রাণে।

ফাগুন ধারায় মনের ভিতর

বইছে প্রেমের হাওয়া

তোমার কাছে লাল গোলাপ

হয়নি আজো পাওয়া।

মনের কথা মনের মাঝে

রয়ে গেলো গোপনে

হৃদয় দিয়ে তোমায় খুঁজি

গভীর রাতের স্বপনে।

বিরহ ব্যথায় সময় কাটে

তোমার কাছে ভেবে

শূন্য হৃদয় পূর্ণ করতে

আসবে তুমি কবে।

∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি- 

কবি পলাশ বরণ দাশ ( শিক্ষক ) মহাজন বাড়ি, দক্ষিণ জলদি, বাঁশখালী পৌরসভা, জেলা চট্টগ্রাম, বাংলাদেশ। কবি নিয়মিত কবিতার পাতায় লিখছেন। প্রবীণ ও নবীন লেখকদের কবিতার পাতায় অংশগ্রহণ করার জন্য সবসময় অনুপ্রেরণা দেন। আন্তর্জাতিক পর্যায়ে কবিতার পাতা ডটকম সুপরিচিত হোক কবির এটাই কাম্য।

Check Also

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস ∼∼∼∼∼∼∼∼∼∼∼ আমার যত ত্রুটি বিচ্যুতি সংশোধন করো, এসো নবীন নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *