পুরাতন স্মৃতি -শ্রী স্বপন কুমার দাস

পুরাতন স্মৃতি

-শ্রী স্বপন কুমার দাস

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

পুরাতন স্মৃতি যত

কুরে কুরে খায়,

মন চায় ফিরে পেতে

বারে বারে তায়।

আদরের দিনগুলো

কোথা খুঁজে পাই,

জানা আছে কারো কি

বলে দেবে ভাই?

ছোট বেলা কত কথা

পড়ে আজ মনে,

হয়েছে সব ছন্নছাড়া

নেই এই ক্ষণে।

খেলাধুলা বদমাইশি

স্কুল ফাঁকি মজা,

মায়ের হাতে পিঠেপুলি

নলেন গুড়ে গজা।

বাবার কাঁধে চড়ে ঘোরা

শিক্ষকদের আদর,

ঠাকুরদা ঠাকুমার গল্প

ধুর্ত শেয়াল বাঁদর।

আবার ফিরে পেতে চাই

সেই ক্ষণ দিন,

সূর্য ওঠে অস্ত যায়

আশা আলো ক্ষীণ!!

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি- 

কবি- শ্রী স্বপন কুমার দাস পিতামাতা- স্বর্গীয় সন্তোষ কুমার দাস ও শ্রীমত্যা কল্যাণী দেবী। জন্ম ও জন্মস্থান – ১৯৬৩ সাল ১৬ এপ্রিল গোপীবল্লভপুর গ্রাম। বর্তমান গোপীবল্লভপুর মহকুমা শহর। (ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ/ভারতবর্ষ)

Check Also

গৃহশত্রু -অশোক কুমার পাইক

গৃহশত্রু -অশোক কুমার পাইক ∞∞∞∞∞∞∞∞ বীরেরা আনল স্বাধীনতা আমরা করছি ভোগ, স্বাধীনতার আন্দোলনে মোদের ছিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *