ভালোবাসার পাখি -বি এম মিজানুর রহমান

ভালোবাসার পাখি

-বি এম মিজানুর রহমান

∼∼∼∼∼∼∼∼∼∼

ঝড়ের পরে গাছের তলে

পড়ে পাখির ছা,

খোকা খোঁজে আশে পাশে

আছে কি তার মা?

না পেয়ে সে খোঁজখবর তার

আনলো নিজের ঘর,

ভালোবেসে রাখবে কাছে

সারা জনম ভর।

পর করবে না বললে পাখি

তাই কি কভু হয়?

বনের পাখি বনে সুন্দর

মায়ে তাহার কয়।

নয় রে ভালো আঁটকে রাখা

খাঁচায় ভরে তাই,

মায়ে বলেন শোনো খোকা

কষ্ট দিতে নাই।

চাই রে উড়া দেখতে পাখির

খোকন সোনা রোজ,

ভালোবাসার সুখ পাখিটার

করে নিত্য খোঁজ।

∼∼∼∼∼∼∼∼∼∼

পরিচিতি- 

নাম: বি এম মিজানুর রহমান , জন্ম:০৩-ফেব্রুয়ারি ১৯৮৮, জন্মস্থান: কোটাকোল , লোহাগড়া , নড়াইল। পেশা: কবি ও সাহিত্যিক, সহকারি শিক্ষক( বিজ্ঞান )। সাহিত্য জীবন: প্রিয় উপহার, এলিয়েন ভার্সেস মানুষ মহারণ,ছড়া গানের মালা উল্লেখযোগ্য গ্রন্থাবলি। হাজার কবির কবিতা সাহিত্য গ্রুপের নিয়মিত মুখ। উপাধি: নড়াইলের কবি। পুরস্কার: পয়েট্রি ফর ফিলিস্তিন পুরস্কার প্রাপ্ত,জহিরুল সাহিত্য পুরস্কার। বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পদক প্রত্যাশী।

Check Also

মহারাজা তোমারে সেলাম -তনুশ্রী বসু (পাত্র)

মহারাজা তোমারে সেলাম -তনুশ্রী বসু (পাত্র) ≈≈≈≈≈≈≈≈≈≈ মহারাজা! তোমারে সেলাম, সেলাম, তোমার তুলনা তুমি নিজেই, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *