ঘড়ি -মীর সেকান্দার আলী খোকা

ঘড়ি

-মীর সেকান্দার আলী খোকা

∞∞∞∞∞∞∞

বারোটায় জন্ম তোমার

কান্না ছিল ভাষা,

একটায় হামাগুড়ি

কান্নার ছিল হাসি ছিল কিছু।

দুটোর সময় হাটি হাটি পা পা

বাঁকা ঠোঁটে বোল ফুটেছে বেশ,

তিনটাতে শৈশব হাসে

চারটায় দুরন্ত কৈশোর তুমি।

পাঁচটায় যৌবন রাঙে

স্বপ্ন দেখো রঙিন,

ছটায় দায়িত্ব এলো

হোলে কিছুটা মলিন।

সাতটায় বাবা তুমি

শ্রমে সময় কাটে,

আটটায় ভাবছো বসে

ভবিষ্যৎ কি হবে।

নটায় ঝিমিয়ে চলো

কথা গেছে কমে,

নিজের পোশাক নিজের আহার

কমিয়ে ভাবছো সন্তানের কি হবে।

দশটায় কুজো বুড়ো

নথ চলে না আর,

এগারোটায় কবর রেডি

হবে জানাজা।

∞∞∞∞∞∞∞

পরিচিতি- 

জন্ম ১৫ জুন ১৯৬৬ ইং, ভেরি পাড়া, বিভাগীয় শহর রাজশাহী। ৫ ভাই ৩ বোন, শৈশব কৈশরের অনেকটা সময় রাজশাহী অঞ্চলে কেটেছে। পিতা মৃত: মীর মোক্তার আলী, মাতা মৃত: লতিফা খাতুন,পিতার চাকুরীর সুবাদে দেশের বিভিন্ন অঞ্চল দেখবার সুযোগ হয়েছে। কবি ছোট থেকেই লেখালেখিতে অভ্যস্ত, পূর্বে যে পত্রিকা গুলোতে নিয়মিত লিখতেন, দৈনিক সানসাইন রাজশাহী। দৈনিক উত্তরা+সংজ্ঞা দিনাজপুর। সপ্তাহিক জনরব+চালচ্চিত্র ঠাকুরগাঁও। প্রিয়তমেষু+মাসিক ম্যাগাজিন একদিন প্রতিদিন ঢাকা। এভিন্ন আরো বেশ কিছু পত্রিকায় লিখতেন। বর্তমানে অনলাইন পত্রিকা বিশেষ করে, কবিতার পাতা, স্বরলিপি পাবলিকেশন, জাতীয় কবিতা মঞ্চ,জাতীয় কবি পরিষদ, গোপালগঞ্জ কবি পরিষদ, বনলতা সাহিত্য একাডেমী, কবিতা সাহিত্য গ্রুপ এবং আরো বেশ কিছু অনলাইন পত্রিকায় লিখছেন। প্রকাশিত একক কাব্যগ্রন্থ-আলো ছায়া, সময়ের রঙ, লাল ঘুড়ি নীল মন, ঢাকা বইমেলা ২০২৫ এবং ২০২৬ ইং। পারিবারিক জীবনে কবি দুজন কন্যা সন্তানের জনক, ১ নং ওয়ার্ড, মাদ্রাসাপারা, দক্ষিণ সালন্দার, পৌরসভা, জেলা সদর ঠাকুরগাঁও এ স্থায়ীভাবে বসবাস করছেন, সকলের জন্য শুভকামনা। (জেলা সদর ঠাকুরগাঁও)

Check Also

মনে পড়ে তোমায় শুধু -আশীষ খীসা

মনে পড়ে তোমায় শুধু -আশীষ খীসা ≈≈≈≈≈≈≈≈ আমি জানি তুমি নেই বেঁচে তবু মনে পড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *