বাংলা মুক্ত স্বাধীন -মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া

বাংলা মুক্ত স্বাধীন

-মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া

≈≈≈≈≈≈≈≈≈≈

আজকে মার্চের পঁচিশ তারিখ

দিবাগত রাত্রে,

শকুন রূপী পাকি সেনা

নামে যত্রতত্রে।

নির্বিচারে মারে মানুষ

হায়েনার মতো কাজ,

জলপাই রঙের ট্যাংক নামে

সারা বাংলায় রণসাজ।

ছাব্বিশ তারিখ ঘোষণা হয়

বাংলা মুক্ত স্বাধীন,

শপথ করে মুক্তি সেনা

রইবো না পরাধীন।

নয় মাস যুদ্ধ করে পেলো

দেশের স্বাধীনতা,

বঙ্গবন্ধু বিশ্ব নেতা

বাংলার জাতির পিতা।

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি ও লেখক পরিচিতিঃ

কবি মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া ৪ঠা এপ্রিল ১৯৬৮ খ্রিস্টাব্দে কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার বক্রিকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।পিতা আবদুল জলিল ভূঁইয়া ও মাতা মোসাঃ ছালেহা বেগম।

তিনি ঢাকা কলেজ থেকে ১৯৯৩ সালে স্নাতক ডিগ্রী লাভ করেন। বর্তমানে চান্দিনা মোকাম বাড়িতে স্থায়ীভাবে বসবাস করেন। তিনি বিভিন্ন পত্রিকা ও সাহিত্য গ্রুপে লেখালেখি করে থাকেন। তিনি একাধারে একজন কবি, ছড়াকার, গল্পকার, ঔপন্যাসিক ও শিক্ষক।

মেঘলা আকাশে পূর্ণিমা চাঁদ, নীলার মনে নীল দুঃখ, আলোয় ফেরার রইলো নিমন্ত্রণ, তিমির বিনাশী বাতিঘর, মন গহীনে পোড়ে মন, এক অকিঞ্চন আত্মভোলা ও অতিক্রান্ত স্টেশনের গল্প’ তার উল্লেখযোগ্য গ্রন্থাবলি।

তিনি আন্তর্জাতিক কবি ও সাহিত্যিক পরিষদ কর্তৃক ‘গ্রন্থ সম্মাননা-২০২৫ ইং’, পীরে কামেল দেওয়ান মাহবুবুল আলম (চিঃ)’সাহিত্য পুরস্কার -২০২৫ ইং’ও কবি বন্ধু সাহিত্য পাতা কর্তৃক ‘কবি নজরুল এওয়ার্ড-২০২৫ ইং’ অর্জন করেছেন।

 

Check Also

সুখানুভব -উদয় পদ বর্মন

সুখানুভব -উদয় পদ বর্মন ≈≈≈≈≈≈≈≈ কত ক্লান্তি কত অবসাদ নিয়ে প্রতি সন্ধ্যায় যখন দাঁড়াই গিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *