বদলেছে -উদয় পদ বর্মন

বদলেছে

-উদয় পদ বর্মন

∞∞∞∞∞∞∞

আজ বহুদিন পরে আবারও ঘুরে এলাম

স্মৃতির মোড়কে জড়ানো আমার সেই ছোট্ট গ্রামে

সেই কবে ছেড়ে এসেছিলাম

তবু যেন আজও মন বাঁধা পড়ে আছে

পুরোনো সেই মাটির চার দেওয়ালের ঘরে।

তবে বদলেছে বেশ কিছু পরিবেশ পরিস্থিতি

বদলেছে রাস্তা-ঘাট,বহু মাটির ঘরবাড়ি,

তার সাথে বদলেছে আমার সেই মাটির বাড়ি।

ঠিক যেমনটি দাঁড়িয়ে ছিল আগে

আজ তার কিছু কিছু ধসে পড়ে গেছে

তবে তার ধ্বংসাবশেষ এখনো কিছু আছে।

তবু যেন এক আকাশ মুক্ত বাতাস পাই

আমার সেই পুরোনো গ্রামের বাড়ি গেলে

যেখানে আমার শৈশব অতিবাহিত হয়েছে

কত আমোদ প্রমোদে উৎফুল্ল হয়ে।

আজও সেই প্রাচীন যুগের গাছপালা

নানা দেব দেবীর মন্দির গুলো

তপস্বী হয়ে যেন স্মৃতি বহন করে চলেছে।

ক্ষণিকের জন্য মনে হবে

যেন সবই আগের মত ঠিকঠাক আছে

কিন্তু সময়ের ব্যবধানে অনেক কিছু বদলেছে।

∞∞∞∞∞∞∞

কবি পরিচিতিঃ

কবি উদয় পদ বর্মন, জন্ম পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত সানাপাড়া গ্রামের মাতুলালয়ে। এছাড়াও কবির শৈশব কাল কেটেছে তার গ্রামের আদি বাড়ি গোপালপুরে। বর্তমান স্থায়ী বাসস্থান নারায়নপুর(স্কুল পাড়া), বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।

দক্ষিণ দিনাজপুর জেলার বদলপুর উচ্চ বিদ্যালয়ে (উঃমাঃ) বাংলা বিভাগে সহকারী শিক্ষক পদে দীর্ঘদিন শিক্ষকতা করবার পর উক্ত জেলারই ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বর্তমান কর্মরত। সেই সঙ্গে সাহিত্য চর্চা ও বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।

Check Also

বাংলা মুক্ত স্বাধীন -মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া

বাংলা মুক্ত স্বাধীন -মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া ≈≈≈≈≈≈≈≈≈≈ আজকে মার্চের পঁচিশ তারিখ দিবাগত রাত্রে, শকুন রূপী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *