গভীর অন্ধকার -তনুশ্রী বসু (পাত্র)

গভীর অন্ধকার

-তনুশ্রী বসু (পাত্র)

∼∼∼∼∼∼∼∼∼

আসছে ভোট, বাঁধছে জোট

মানুষ অমানিশার আতঙ্কে আছে,

বিপদ বুঝি আসছে ধেয়ে

ভোটের পর আরও কাছে।

অভিনয় করো দেখেও দেখিনি

শুনেও কিছু শুনিনি,

কতদিন চলবে এমন জানিনা

আকাশের তারা গুনিনি।

অমাবস্যার অন্ধকারে নিমজ্জিত আজ

সমাজের সব শ্রেনীর মানুষ,

বিশ্বাস, ভালোবাসা,ভদ্রতা,পবিত্রতা

সব হারিয়ে মানুষ নামের ফানুস।

গ্রহণ লেগেছে পূর্ণিমার চাঁদে

দিনেদিনে অস্তমিত রবি,

আজকের সমাজ সংস্কৃতি লোপাট

অতীত অতিসুন্দর ছবি।

∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি:-

আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। বিয়ে হয়েছে ১৯৮৩ সালের ২৫শে জানুয়ারী, এক মাত্র ছেলের সংসার হোয়েছে বছর চারেক আগে। তারা যে যার নিজের কর্মস্থলে থাকে। আমরা দুজন স্বামী স্ত্রী বাড়িতেই থাকি। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। আমার স্বামী এই ব্যাপারে আমাকে অনেক উৎসাহ দেয় ও সাহায্য করে। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।

Check Also

মনের কথা -তনুশ্রী বসু (পাত্র)

মনের কথা -তনুশ্রী বসু (পাত্র) ∼∼∼∼∼∼∼∼∼ জলছবিটা উল্টো ছিল, মনটায় শৈশব আনন্দের গাজনের মেলা, ছিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *