ব্রহ্মকমল -অর্জুন ত্রিপুরা

ব্রহ্মকমল

-অর্জুন ত্রিপুরা

≈≈≈≈≈≈≈≈

শুনো মেয়ে! একটি কথা,

নাম কি তোমার বলবে?

নিয়ে যাও একটা ফুল-

মন যদি থাকে ফুলে।

করি না কভু ব্যবধান-

মেয়ে, ফুলের মধ্যে,

ছোট থেকে শুনেছি শুধু-

কন্যার কেশে ফুল ফোটে।

এই তো শুনি বারে বারে,

ফুলের বিবাহ কন্যার হাতে,

তাই তো বলি ব্রহ্মকমল-

ফোটে শুধু মধ্যরাতে।

≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি:

আমি অর্জুন ( প্রকৃত নাম পার্থজেন ত্রিপুরা)। আমি খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলাই থাকি। আমি পড়ালেখার পাশাপাশি বিভিন্ন কবিতা লিখতে পছন্দ করি । সকলে আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি ভবিষ্যতে আরো ভালো কবিতা লিখতে পারি।

Check Also

নিত্য নতুন খেলা -শান্তি দাস

নিত্য নতুন খেলা -শান্তি দাস ∞∞∞∞∞∞∞ নিত্য নতুন খেলায় মেতে জীবনে রঙ্গমঞ্চে অভিনয় করা, জীবন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *