বিভ্রান্ত দশ দিগন্ত
-মো.ফজলুল হক খান কামাল
≈≈≈≈≈≈≈≈≈
খুলে দে তোরা সীমান্ত
ফিরে আসুক পাগলপারা বসন্ত,
আদেশ করছে পুরনো মহান্ত
পালন করতে বাধ্য অবুঝ প্রান্ত!
অভিযোগের নেই কোনো অন্ত
করতে পারছে না ওরা তদন্ত ;
হাঙর, তুমি দাও বিষধর দন্ত
জুলুমবাজদের করতে হবে শান্ত –
হাজার হাজার শত্রু আজ ঘুমন্ত
জেগে উঠলে থাকবে না কেউই জীবন্ত!
মধু খেতে খেতে কেউ কেউ হচ্ছে সামন্ত
ওরা বেইমান, নাফরমান আদ্যোপান্ত।
প্রেমের বাগান এখন খুবই অশান্ত
পাথরে পাথরে ঘর্ষণ হবে কি ক্ষান্ত?
দূর থেকে তালি দিচ্ছে রাজা অনন্ত
বুঝেও বুঝে না দশ দিগন্ত।।
≈≈≈≈≈≈≈≈≈
সংক্ষিপ্ত পরিচিত :
ফুলপুর উপজেলার চক নগুয়া গ্রামে ১৯৭০ সনের ৩০শে জুন জন্ম। দুই ভাই ও দুবোনের মধ্যে দ্বিতীয়। মা-বাবা দুজনই জীবিত আছেন। সবাই ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় বসবাস করছে। ব্যক্তিগত জীবনে তিন কন্যা সন্তানের জনক। সবাই কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। পেশা: সরকারি চাকরি।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন