জাদুঘর ও আমি
-মীর সেকান্দার আলী খোকা
◊◊◊◊◊◊◊◊◊
এমন যদি হতো
কেউ মহাশূন্যে জাদুঘর বানিয়ে রেখেছে একটা,
জাদুঘরের সামগ্রী হয়ে ওখানে যেতাম আমি।
খোকার বয়স যখন আমার মত হবে
সেও যাবে তখন।
কি মজা তাই না!
খোকার পদার্পণে ধন্য চোখ খুশির ঝিলিকে ভাসবে,
নবীনরা টিকিট কেটে দেখবে আমাদের।
এখন যে জাদুঘর গুলো আছে
অনেক কিছু কেউ কেউ খেয়ে ফেলেছে,
শঙ্কা হয়, কি জানি,কে জানে,কবে আবার
কে যেন পুরো জাদুঘরটাই খেয়ে ফেলবে।
এমন যদি হতো, হবে!
মহাশূন্যে মহাসাগরে জাদুঘর হবে নিশ্চয়।
ওই যে,প্রবীণ যায় নবীন আসে
নবীনবরণ করে প্রবীণরা।
আজকের শিশু কালকের পিতা,
পিতা পিতামহ হয়,
কেউ মহাশূন্যে জাদুঘর বানিয়ে রাখো একটা
রেখো সাগরে,
ওখানে আমার পরে আমার খোকা আসবে।
◊◊◊◊◊◊◊◊◊
কবি পরিচিতি-
জন্ম ১৫ জুন ১৯৬৬ ইং,ভেরি পাড়া, বিভাগীয় শহর রাজশাহী। ৫ ভাই ৩ বোন, শৈশব ও কৈশরের অনেকটা সময় রাজশাহী অঞ্চলেই কেটেছে, বাবার চাকরির সুবাদে দেখা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল। পিতা মৃত মীর মোক্তার আলী, মতা মৃত লতিফা খাতুন। বেশ ছোট থেকেই লেখালেখিতে অভ্যস্ত, দৈনিক সানসাইন রাজশাহী, দৈনিক উত্তরা+সংজ্ঞা দিনাজপুর, সাপ্তাহিক জনরব+আলপনা ঠাকুরগাঁও, মাসিক ম্যাগাজিন একদিন প্রতিদিন+প্রিয়তমেষু ঢাকা, উল্লেখিত পত্রিকাগুলোতে নিয়মিত লেখা প্রকাশ পেত, বর্তমানে অনলাইন পত্রিকা স্বরলিপি+জাতীয় কবিতা মঞ্চ, কবিতার পাতা, কবিতা সাহিত্য গ্রুপ, খাজা সাহিত্য, কলম একাডেমি লন্ডন, বনলতা সাহিত্য একাডেমি, গোপালগঞ্জ কবি সাহিত্য পরিষদ,এমন অনেক অনলাইন পত্রিকায় নিয়মিত লেখা প্রকাশিত হচ্ছে। প্রকাশিত একক কাব্যগ্রন্থ:–(১) আলো ছায়া (২) সময়ের রঙ (৩) লাল ঘুড়ি নীল মন, উল্লেখিত বইগুলো ২০২৫ এবং ২০২৬ সালে ঢাকা বইমেলাতে শোভা পেয়েছে। পারিবারিক জীবনে আমি দুই কন্যা সন্তানের জনক, পৌরসভা, মাদ্রাসা পাড়া,জেলা সদর ঠাকুরগাঁও এ স্থায়ীভাবে বসবাস করছি, সকলের জন্য শুভকামনা। (জেলা সদর ঠাকুরগাঁও)
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন