স্বপ্নের সেই দেশ
-শান্তি দাস
♦♦♦♦♦♦♦♦♦
কোথায় পাবো স্বপ্নের সেই দেশ এই যে মোদের বাংলাদেশ,
রাঙামাটির পথে এদিক ওদিক চলার নেইকো তার শেষ।
প্রকৃতি শস্য শ্যামলা সবুজে ঘেরা অপরূপ রূপে ভরা,
প্রকৃতি যেন হাসছে ফুঁটে উঠা মনে আঁকা ছবিতে গড়া।
চারিদিকে সবুজে ভরা দৃশ্য সে যেন কিছু নতুন পাওয়া,
গ্রামের দুধারে সবুজে ঘেরা মাঝে মেটো পথে আসা যাওয়া।
সোনালী পথের সেই আঁকাবাঁকা দিশে পথ হারিয়ে যায়,
প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যে সকলের মন হারায় ।
ভোরের সূর্যোদয় পাখির কলকাকলিতে ভাঙে ঘুম,
স্বপ্নের সেই দেশ পাখিরা সন্ধ্যায় কোলাহলে বাসায় ফেরার ধুম ।
মাঝে মাঝে দেখা যায় দীঘির জলে শাপলা শালুকে ভরা,
চারিদিকে প্রকৃতি যেন সৌন্দর্যের অপরূপ রূপে ঘেরা।
স্বপ্নের সেই দেশ সকালে পথ থাকে নীরব নিস্তব্ধতায়,
কৃষকেরা গরুর পাল নিয়ে মেটো পথে দিয়ে যায়।
সকালে ধুলোবালি কম নীরবে চলছে সকলে ধীরে,
সারাদিন ধরে পথে আনাগোনা লোক সমাগমের ভিড়ে।
গায়ের বধূরা কলসি কাঁখে হেলেদুলে জল আনতে যায়,
কৃষক ভাইয়েরা অশ্রু জড়ানো চোখে স্বপ্ন এঁকে বেড়ায়।
বছর ঘুরে নতুন ফসল ঘরে সকলের মন ভরবে আনন্দে,
চারিদিকে সবুজে ঘেরা মোদের বাংলাদেশ চলছে সানন্দে ।
♦♦♦♦♦♦♦♦♦
কবি পরিচিতি-
ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য ।ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশের ঠিকানা ।রাজধানী থেকে কিছুটা দূরে দূর্জয় নগরে আমার জন্ম ।ছোটবেলা আমি খেলাধুলা করতাম।গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষা শুরু ।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।স্নাতক ও স্নাতকোত্তর মহারাজা বীরবিক্রম কলেজে।এরপর কোলকাতা নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করি। ১৯৯৬ সালে শিক্ষা দপ্তরে পোস্ট গ্র্যাজুয়েট পদে শিক্ষকতা শুরু।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন